দীপিকার বরের প্রশংসায় পঞ্চমুখ আলিয়ার বর

Spread the love

বলিউড অভিনেতা রণবীর কাপুরও রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির ভক্ত হয়ে উঠেছেন। সম্প্রতি, অভিনেতা তার জুতোর ব্র্যান্ডের এক বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য লাইভে এসেছিলেন। এই লাইভ চলাকালীন অভিনেতা জানান, এখন তাঁর প্রিয় ছবি ধুরন্ধর। রণবীর জানান, ছবিটি তাঁর খুবই ভালো লেগেছে। ছবির কলাকুশলীরা দুর্দান্ত কাজ করেছে। রণবীর কাপুরের এই লাইভ ভিডিয়োটি মন কেড়ে নিয়েছে নেটপাড়ার।

রণবীর কাপুর তার জুতার ব্র্যান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এসেছিলেন লাইভে। এখনও অভিনেতার নিজস্ব নামে অন্তত কোনো অ্যাকাউন্ট নেই সোশ্যালে। সে যাই হোক লাইভ চলাকালীন নেটিজেনরা যখন রণবীর কাপুরের কাছে প্রশ্ন করেন, ‘বর্তমানে তাঁর প্রিয় ছবি কোনটি?’ এর জবাবে আলিয়ার বর বলেন, ‘এখন ধুরন্ধর। ছবির কলাকুশীরা যাকে বলে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছে। সিনেমাটি দেখে খুব ভালো সময় কাটিয়েছি।’’

ধুরন্ধর বক্স অফিসে বিস্ফোরণ ঘটিয়েছিল। এটি প্রথম হিন্দি সিনেমা, যা ৮০০ কোটি অতিক্রম করেছিল। কেএফজি, আরআরআর-এর মতো ছবিকেও ছাড়িয়ে গিয়েছে ছবিটি।

রণবীর কাপুরের ছবির কথা বললে, ‘অ্যানিমাল’-এর পর তিনি এই বছর ডাবল ব্লাস্ট করতে চলেছেন। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আলিয়া ভাট ও ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে রণবীর কাপুরকে। এটি যুদ্ধের পটভূমিতে একটি ত্রিকোণ প্রেমের সিনেমা। তবে ছবিটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।এছাড়া চলতি বছরের দীপাবলিতে রামায়ণও মুক্তি পাচ্ছে। খবর, নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ ছবিতে প্রযোজক নমিত মালহোত্রা ৪০০০ কোটি টাকা খরচ করেছেন। ছবিটির গল্প এবং চিত্রনাট্যের জন্য বিভিন্ন পণ্ডিতের সঙ্গে কথা বলা হয়েছে। ছবির প্রথম অংশের বেশিরভাগই শুটিং হয়ে গিয়েছে। রামায়ণে রণবীরের পাশাপাশি সীতার চরিত্রে দেখা যাবে সাঁই পল্লবীকে। হনুমান হিসেবে থাকবেন সানি দেওল, রাবণের চরিত্রে যশের দেখা মিলবে। এ ছাড়া রবি দুবে, লারা দত্ত, শিবা চাড্ডার মতো অভিনেতারা থাকছেন ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *