ধূমপায়ীদের জন্য খারাপ খবর! হাফ প্যাকেটের দামে একটা সিগারেট

Spread the love

ডিসেম্বরের ভোরেই বাজারে যেন আতঙ্কের হাওয়া। কারণ, তামাক ও তামাকজাত পণ্যের উপরে কেন্দ্রীয় আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি বাড়ানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, পানমশলার দামও বাড়তে চলেছে অনেকটা। যা নিঃসন্দেহে ধূমপায়ী ও তামাক সেবনকারীদের জন্য খারাপ খবর। সাধারণ ধূমপায়ী থেকে তামাক সেবনকারী-সবাইকে এবার বাড়তি খরচের জন্য মানসিক প্রস্তুতি নিতে হতে পারে।

নতুন আবগারি বিলে কী আছে?

আজ, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আর অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন আবগারি বিল পেশ করতে পারেন। এই বিলে পান মশলা ও অন্যান্য তামাকজাত পণ্যের উপরে অতিরিক্ত সেস বসানোর কথা বলা হয়েছে। শুল্ক থেকে আয় হওয়া টাকা খরচ করা হবে জাতীয় নিরাপত্তা ও জনস্বাস্থ্যের খাতে। এই বিল পাস হয়ে আইনে পরিণত হলে তা সঙ্গে সঙ্গেই কার্যকর হবে, অর্থাৎ দেরির কোনও সুযোগ নেই। ওয়াকিবহাল সূত্রের খবর, এই বিলে পান মশলার উপরে সেস বসতে পারে। এছাড়া অন্যান্য ‘সিন গুডস’ অর্থাৎ সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের উপরেও অতিরিক্ত সেস বসতে পারে। তবে ছাড় দেওয়া হবে বিড়িতে। এই বিলে এমন বিধানও রয়েছে যে জনস্বার্থে সরকার পরবর্তী সময়ে ‘সিন গুডসে’র তালিকায় আরও সংযোজন করতে পারে।

কত সেস বসবে?

২০১৭ সালে জিএসটি চালু হওয়ার সময় আবগারি শুল্ক নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। লক্ষ্য ছিল, সেস বৃদ্ধি হলেও যাতে বাজারে অতিরিক্ত চাপ না পড়ে। কিন্তু এবার সেই ‘সুরক্ষাবলয়’ ভাঙতে বসেছে। নতুন বিলে তামাকজাত পণ্যের শুল্কে বিরাট পরিবর্তন প্রস্তাব করা হয়েছে।৭৫ মিলিমিটার দৈর্ঘ্যের বেশি ফিল্টার সিগারেটের প্রতি এক হাজার স্টিকে প্রস্তাবিত সেস হতে পারে ১১,০০০ টাকা, যা আগে ছিল মাত্র ৭৩৫ টাকা। অর্থাৎ বৃদ্ধি প্রায় ১৫ গুণেরও বেশি। নন-ফিল্টার সিগারেট, বিশেষ করে ৬৫-৭০ মিলিমিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রতি এক হাজার স্টিকে নতুন সেস ৪,৫০০ টাকা, যেখানে আগের শুল্ক ছিল মাত্র ২৫০ টাকা। গুণের হিসেবে এটি ১৮ গুণ বেশি। সবচেয়ে ভয়াবহ লাফ সম্ভবত পাইপ ও সিগারেটে ভরা স্মোকিং মিক্সচারের ক্ষেত্রে। আগে যেখানে ৬০ শতাংশ সেস নেওয়া হত, নতুন বিলে তা বাড়িয়ে ৩২৫ শতাংশ করার প্রস্তাব আছে। এই বৃদ্ধির সংখ্যা পড়ে ধূমপায়ী মহলে এখন একটাই প্রতিক্রিয়া-‘একটা সিগারেট কিনতেই তো হাফ প্যাকেটের সমান খরচ হবে!’

পানমশলা বাজারে ঝড়

সিগারেটই শুধু নয়, পানমশলার বাজারেও বসতে পারে অতিরিক্ত সেস। যদিও বিড়িকে এই বিলে আপাতত ছাড় দেওয়া হচ্ছে, তবু packaged tobacco, chewing tobacco, scented pan masala pouch, smoke mixture, and premium cigarettes- সবই থাকতে পারে নতুন কর-চাপের তালিকায়। বিলের আরেক গুরুত্বপূর্ণ ধারা হল উৎপাদন ক্ষমতার ভিত্তিতে সেস আরোপ। উদাহরণ হিসেবে বলা হচ্ছে-ধরা যাক, একটি মেশিনে প্রতি মিনিটে ২.৫ গ্রামের ৫০০টি পানমশলার প্যাকেট তৈরি হয়। সেক্ষেত্রে প্রতি মেশিনে প্রত্যেক মাসে ১০০ টাকা সেস বসবে। আর উৎপাদন ও পণ্যের ওজন বাড়লে সেসের পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। অর্থাৎ এটি আর শুধু ক্রেতার দামের গল্প নয়, এটি এখন উৎপাদনশিল্পের খরচ বৃদ্ধির চিত্রও। আর production cost বাড়লে তার সরাসরি ধাক্কা retail price-এ পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *