নতুন ইনিংস শুরু করতে চলেছেন অদ্রিজা! কবে বসবেন বিয়ের পিঁড়িতে?

Spread the love

গতবছর তাইল্যান্ডে জন্মদিন পালন করেছিলেন অদ্রিজা রায়। ভাই এবং প্রিয় বন্ধু দেবচন্দ্রিমার উপস্থিতিতে কেটেছিলেন কেক। এই মুহূর্তে অদ্রিজা অভিনয় করছেন লীনা গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’ সিরিয়ালে। খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

নতুন বছর শুরু হতেই এবার নিজের বিয়ের খবর জানিয়ে সকলকে চমকে দিলেন অদ্রিজা। আগামী ২৫ জানুয়ারি নাকি অনুষ্ঠিত হতে চলেছে অভিনেত্রীর বাগদান পর্ব অনুষ্ঠান। দীর্ঘদিন ধরেই তিনি ভিগনেশ আইয়ারের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন। অবশেষে সেই প্রেম এবার পরিণতি পেতে চলেছে।

তবে অদ্রিজার হবু স্বামী বিনোদন জগতের সঙ্গে যুক্ত কিনা সেটা এখনও কেউ জানে না,বা অভিনেত্রী নিজেও সেটা কাউকে জানাতে চান নি। তবে অদ্রিজার হবু স্বামী যে দক্ষিণ ভারতের মানুষ সেটা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে।

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, দুই পরিবারের উপস্থিতিতে বাগদান পর্ব সারবেন অভিনেত্রী। ২৫ তারিখ মূলত ঘরোয়াভাবে অনুষ্ঠিত হবে এই এনগেজমেন্ট পর্ব। পরিবারের সদস্য ছাড়া উপস্থিত থাকবেন শুধু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং কিছু আত্মীয়-স্বজন।

অদ্রিজার প্রেম প্রসঙ্গে

একটি সাক্ষাৎকারে অদ্রিজা জানিয়েছিলেন, এক কমন বন্ধুর মাধ্যমে আলাপ হয়েছিল তাঁদের। প্রথম দর্শনেই একে অপরকে ভালো লেগে যায় তাঁদের। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু হয় কথাবার্তা এবং পরেই সেটি পরিণত হয় বন্ধুত্বে।

ব্যক্তিগত জীবন চিরকাল ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে তিনি জানিয়েছিলেন পরিবারের মতে এবং দুই পরিবারের নিয়ম মেনেই বিয়ে করবেন তিনি। অভিনেত্রী এও জানিয়েছিলেন, বিয়ে নিয়ে খুব একটা তাড়াহুড়া করতে চান না ঠিকই কিন্তু খুব দেরিও করবেন না তিনি। অবশেষে দেখতে দেখতে এল সেই শুভক্ষণ যখন মিস থেকে মিসেস হতে চলেছেন অদ্রিজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *