পাকিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ ‘সন্ত্রাসী’ নিহত

Spread the love

নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর সন্ত্রাসীরা ‘১২টি শহরে সমন্বিত হামলা’ চালানোর পর প্রায় ৪০ ঘণ্টার মধ্যে প্রদেশজুড়ে অন্তত ১৪৫ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি।কোয়েটায় এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক প্রধান নির্বাহী বলেন, প্রদেশজুড়ে চালানো হামলাগুলোতে ১৭ জন নিরাপত্তা সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

১৪৫ জন ‘সন্ত্রাসী’র মরদেহ বর্তমানে কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে বলেও জানান সরফরাজ।

ভারতের ইশারায় পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে শত্রু শক্তিগুলোর কড়া সমালোচনা করেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী। বিএলএ আলোচনায় বসার মতো কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। সরফরাজ বলেন, এই গোষ্ঠী অস্ত্র ব্যবহারের মাধ্যমে নিজেদের আদর্শ চাপিয়ে দিতে চায় এবং পুনর্ব্যক্ত করেন যে সরকার এক মুহূর্তের জন্যও আত্মসমর্পণে প্রস্তুত নয়।

তিনি বলেন, 

আমরা আত্মসমর্পণ করব না… তারা (সন্ত্রাসীরা) অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, কিন্তু আমাদের দেশের এক ইঞ্চি জমিও নিতে পারবে না। আমাদের রক্ত সস্তা নয়।

অপরাধীদের পালিয়ে যেতে দেয়া হবে না এবং সন্ত্রাসীদের জন্য এই ভূমিকে নরকে পরিণত করা হবে বলেও সতর্ক করেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *