মঙ্গলবার পরিচালক বুচি বাবু সানা-র আসন্ন স্পোর্টস ড্রামা ‘পেড্ডি’-র শুটিং চলাকালীন অভিনেতা রাম চরণ আহত হয়েছেন। খবর ছড়িয়ে পড়ার পর, তার ভক্তরা চিন্তিত ছিলেন কারণ কেউ কেউ বিশ্বাস করেছিলেন যে অভিনেতা তার চোখে আঘাত পেয়েছেন। অভিনেতার টিমের তরফ থেকে এইচটিকে জানানো হয়েছে যে রাম চরণ গতকাল (মঙ্গলবার) একটি অ্যাকশন পর্বের শুটিং করছিলেন এবং আহত হয়েছিলেন। এর জন্য তাকে চারটি সেলাই করাতে হয়েছে। তবে তিনি চোখের উপরে আঘাত পেয়েছেন, চোখে নয়, যেমনটা কেউ কেউ মনে করছেন। তবে ভালো কথা হল, তার চোখ ঠিক আছে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, যে রাম কাজে ফিরে এসেছেন কারণ এটি একটি ছোটখাটো আঘাত এবং চিন্তার কিছু নেই। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, পেড্ডি’ পরিচালনা করেছেন বুচি বাবু সানা এবং প্রযোজনা করেছেন বৃদ্ধি Cinemas-এর অধীনে ভেঙ্কটা সতীশ কিলারু, IVY Entertainment-এর অধীনে ঈশান সাক্সেনা সহ-প্রযোজক এবং মৈত্রেয়ী মুভি মেকারস ও সুকুমার রাইটিংসের-এর উপস্থাপনায়।এই সিনেমায় অভিনয় করছেন জাহ্নবী কাপুর, শিব রাজকুমার সহ আরও অনেকে। ২০২৪ সালের নভেম্বর মাসে ছবির শুটিং হয় ও ২০২৫ সালের মার্চে ছবির নাম ঘোষণা করা হয়েছিল। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ.আর. রহমান।
যারা জানেন না তাদের জন্য, ‘পেড্ডি’ ২৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু মুক্তি পিছিয়ে ৩০ এপ্রিল করা হয়েছে। এই মুহূর্তে বড় পর্দায় ‘ধুরন্ধর ২’ রমরমিয়ে চলছে। এছাড়াও মুক্তি পেয়েছে সাউথের বেশ কয়েকটি ছবি। সব মিলিয়ে এই সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক।
