প্রধান ২ হলে! তাতে কি দেবের নায়িকা হিসেবে সৌমিতৃষাই থাকবেন?

Spread the love

অভিজিৎ সেন-অতনু রায়চৌধুরী-দেবের ম্যাজিক বক্স অফিসে জবরদস্ত হিট। একের পর এক হিট উপহার দিয়েছেন তাঁরা। যার মধ্যে টনিক, প্রধান, প্রজাপতির মতো সিনেমা রয়েছে। এরইমধ্যে মুক্তি পেয়েছে প্রজাপতি ২। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি বেশ ভালোই ব্যবসা করেছে। আপাতত টনিক ২ আসার পালা। ২০২৬ সালের ডিসেম্বরে আসবে টনিক ২, অর্থাৎ ফিরবে দেব-পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটি।

প্রজাপতি ২-এর পর, টনিক ২-এর ঘোষণা হতে না হতেই, দর্শকের মনে প্রশ্ন, প্রধান ২ কবে আসবে। আর তাতে কি দেবের নায়িকা হিসেবে সৌমিতৃষা কুণ্ডুকে দেখা যাবে? ২০২৩ সালের ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছিল প্রধান।

সম্প্রতি প্রধান প্রযোজক অতনু রায়চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়, কবে আসবে প্রধান ২। যাতে জবাব আসে, ‘এখন ত প্রজাপতি ২ চলছে। টনিক ২-এর প্ল্যানিং চলছে। অবশ্যই এই বছর ডিসেম্বরে আসবে। তারপরেই প্রধান ২ আসবে।’

আর এরপর পাশে দাঁড়ানো সৌমিতৃষার দিকে ফিরে বলেন, ‘আর প্রধান ২ হলেই এক দেখতে পাব আমরা।’ সৌমিতৃষা বলেন, ‘আসলে অতনু স্যারদের খুব কম ছবি আসে। বছরে একটাই আসে, কিন্তু অতনু স্যার বা দেবদা চেষ্টা করে, যাতে মানুষ এই ছবিটার জন্য অপেক্ষা করে।’

সৌমিতৃষা বড় পর্দায় পা রেখেছিলেন প্রধান দিয়েই। এর আগে তাঁর জি বাংলার মিঠাই ধারাবাহিক সাফল্যের শিখর ছুঁয়েছিল। আর সেই মেগার কাজ শেষ হতে না হতেই, প্রধানের অফার আসে সৌমিতৃষার কাছে। দেবের নায়িকা হয়েই বড় পর্দায় পা রাখেন তিনি।

এরপর অবশ্য আরও একটি সিনেমায় দেখা গিয়েছে সিনেমাকে, ১০ই জুন। যদিও তা সেভাবে ছাপ ফেলতে পারেনি। হইচইতে তাঁকে সৌমিতৃষাকে দেখা গিয়েছে কালরাত্রি ওয়েব সিরিজের দুটি পার্টে।

তবে আজকাল কাজের পাশাপাশি অভিনেত্রী মন দিয়েছেন রাজনীতিতেও। তৃণমূল কংগ্রেসের সভায় দেখা মেলে হামেশাই। এমনকী যোগ দেন ভোট প্রচারেও। সংবাদমাধ্যমকে দেওয়া প্রশ্নের উত্তরে সৌমিতৃষা যেমন জানিয়েছেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসেন তিনি। পছন্দ করেন। এমনকী কখনো মমতার থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব পেলেও রাজি হবেন। তবে তৃণমূলের সভায় বা ভোট প্রচারে যোগ দেওয়া কখনোই ভোটের টিকিট পাওয়ার উদ্দেশে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *