একটা সময় বলিউডের অন্দরে সেরা জুটি ছিল রণবীর-দীপিকা। কিন্তু তাদের প্রেমের সম্পর্ক স্থায়ী হয়নি। দুজন দুই বাঁকে গন্তব্য তৈরি করেছেন। এখন নিজেদের সংসারে মন দিয়েছেন দুজনেই। অনেক দিন পর বিমানবন্দরে প্রাক্তনকে দেখে খেই হারিয়ে ফেলেন রণবীর কাপুর।বর্তমানে দীপিকা পাড়ুকোন বেশ সংসারী, এক বছরের মেয়ে দুয়ার মা হিসেবেও পরিচয় গড়েছেন অভিনেত্রী।
শনিবার (৪ অক্টোবর) মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় রণবীর-দীপিকাকে। তাদের হঠাৎ দেখা হওয়ার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে, যা ভক্তদের মনে দাগ কেটেছে।
এবার সোশ্যালে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দীপিকাকে বিমানবন্দর থেকে বের করার পর মন্ত্রমুগ্ধ রণবীর তার নিজের গাড়ির কথা প্রায় ভুলে গেছেন। তাকে দেখে অন্য পথে হাঁটতে শুরু করেন অভিনেতা। এরপর খেয়াল আসে তার। দীপিকা পাড়ুকোনকে অনুসরণ করার সময় রণবীর তার গাড়ির কথা ভুলে যান।

রণবীর এবং দীপিকাকে তাদের নিরাপত্তা কর্মীদের সাথে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায়। দীপিকা এগিয়ে যাচ্ছিলেন এবং রণবীর খুব কাছ থেকে অনুসরণ করেছিলেন। রণবীরের ড্রাইভার যখন তার জন্য গাড়ির দরজা খুলে দেয়, তখন তিনি কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে দীপিকার পেছনে হাঁটতে থাকেন। দীপিকা যখন তার গাড়িতে পৌঁছেছিল তখনই রণবীর বুঝতে পারেন তিনি তার নিজের গাড়ির পাশ কাটিয়ে এগিয়ে এসেছেন। তারপরে তিনি ঘুরে দাঁড়ালেন, এবং ভুল বুঝতে পেরে নিজের গাড়িতে গিয়ে উঠলেন।
রণবীর এবং দীপিকার প্রথম দেখা হয়েছিল ‘বাচনা এ হাসিনা’র সেটে এবং আলাদা হওয়ার আগে দুই বছর সম্পর্কে ছিলেন।