বলিউডের অন্যতম চলচ্চিত্র নির্মাতা তথা কোরিওগ্রাফার ফারাহ খান এই মুহূর্তে নিজের ভ্লগ নিয়েও ভীষণ ব্যস্ত। সম্প্রতি তিনি প্রবীণ লেখক তথা গীতিকার জাভেদ আখতারের বাড়িতে গিয়েছিলেন, যেখানে হয় এমন পরিস্থিতি যার ফলে কটাক্ষের সম্মুখীন হতে হয় পরিচালককে।
ফারাহ খানের ব্লগে শাবানা ও জাভেদ আখতারের বাড়ির দৃশ্য ফুটে ওঠে। হোটেলের মতো বিশাল বড় বাড়ি পরিচালককে ঘুরিয়ে দেখান গীতিকার। বাড়িতে প্রাচীন জিনিসপত্রের ভান্ডার দেখে অবাক হয়ে যান ফারাহ। বাড়িতে কিছুক্ষণ সময় কাটানোর পর জাভেদ আখতারের বিশাল বড় বাগানে সময় কাটান পরিচালক।
বাগানে হাঁটতে হাঁটতেই শাবানা পরিচালককে বলেন, জাভেদ দিনের বেশিরভাগ সময় এই বাগানেই কাটান। এই কথোপকথনের মধ্যেই যখন ফারাহ শাবানাকে জিজ্ঞাসা করেন, তাঁর বিয়ের বয়স কত? তখন শাবানা বলেন, ৪১। কিন্তু এর পরেই ফারাহ যা বলেন তা শুনে অবাক হয়ে যান জাভেদ আখতার।
ফারাহ যখন জিজ্ঞাসা করেন একতালিশ ( ৪১) এর অর্থ কি? শুনে অবাক হয়ে গিয়ে জাভেদ বলেন, আমরা যারা দরিদ্র ইন্ডিয়ান তারা একতালিশ ( ৪১) বলি। গীতিকারের এই কথা শুনে বোঝাই যাচ্ছে যে তিনি ফারাহকে ভালোভাবে হিন্দি না জানার জন্য ভর্ৎসনা করলেন।তবে শুধু ফারাহ নয়, ভ্লগ চলাকালীন ফারাহের রাঁধুনি দিলীপের কটাক্ষ করতে ছাড়েননি জাভেদ। দিলীপ যখনই একটি কবিতা বলার চেষ্টা করেন তখন তাঁকে ব্যঙ্গ করে গীতিকার বলেন, আর একটা দুটো কবিতা পড়লেই এই বাড়িটা ভেঙে পড়বে।

ফারাহ খানের ভ্লগ সম্পর্কে
ফারাহ ২০২৪ সালে তার রাঁধুনি দিলীপের সাথে রান্নার ভ্লগ শুরু করেন। এই ভ্লগগুলিতে, ফারাহ তার রাঁধুনিকে নিয়ে বিভিন্ন সেলিব্রিটিদের বাড়িতে গিয়ে নতুন রেসিপি শিখেন। ফারাহ এবং দিলীপের মজার কৌতুকের কারণে ভিডিওগুলি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, যার ফলে দিলীপ একজন সোশ্যাল মিডিয়া তারকা হয়ে ওঠেন। চলচ্চিত্র নির্মাতা প্রকাশ করেছেন যে তিনি তার চলচ্চিত্র নির্মাণ কেরিয়ারের চেয়ে ইউটিউব থেকে বেশি আয় করছেন। তবে, তিনি এই বছরের শেষ নাগাদ শাহরুখ খানের সাথে তার পরবর্তী ছবির কাজ শুরু করার প্রতিশ্রুতিও দিয়েছেন।