বিদ্যা না পরশুরাম! চলতি সপ্তাহে টপার কে? টিআরপিতে জমিয়ে বসছে তারে ধরি ধরি

Spread the love

গত সপ্তাহের টিআরপি এসেছিল বেশ দেরিতে। সোমবার এসেছিল ২০২৬ সালের প্রথম রেটিং। আর দিন কয়েক যেতে না যেতেই, ২০২৬-এর দ্বিতীয় সপ্তাহের রেটিং এসে হাজির। আর যা হাসি ফোটাবে নিশ্চিত ভাবে পরশুরাম আজকের নায়ক-এর দর্শকদের মুখে। কারণ এটি ফের ছিনিয়ে নিয়েছে প্রথম স্থান। ৭.৩ রেটিং পেয়ে প্রথম স্থানে তৃণ-ইন্দ্রজিৎ। আর দ্বিতীয় স্থানে স্বস্তিকা দ্ত, অর্থাৎ প্রফেসর বিদ্যা ব্যানার্জি।

পরশুরামের কাছে স্লট হারালেও, পরিণীতা টিআরপি তালিকায় তৃতীয় স্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে। চার নম্বরে রাঙামতি তীরন্দাজ। আপাতত এই মেগায় বেশ নাটকীয় ব্যাপার, এলিয়ন পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন নির্মাতারা রাঙামতিকে। যদিও টিআরপি রেটিং বলছে, সেগুলো নেহাত মন্দ লাগছে না দর্শকের।

সামান্য নম্বরের জন্য রাঙামতির কাছে স্লট হারাল তারে ধরি ধরি মনে করি। দুটির পয়েন্টের ব্যবধন মাত্র .১। অর্থাৎ পল্লবী শর্মার মেগা ধীরে ধীরে এগোচ্ছে। হয়তো সামনের কিছু সপ্তাহের মধ্যে স্লটও করে নেবে নিজের দখলে। এমনিতেই এই সপ্তাহে এই মেগা সেরা পাঁচে ঢুকে গিয়েছে।

চিরসখা-র রেটিং এই সপ্তাহে এসেছে ৬.১, আর এটি ষষ্ঠ স্থানে, সঙ্গে স্লট ছিনিয়ে নিয়েছে জোয়ার ভাঁটার থেকে। বিদ্যা ব্যানার্জির কাছে স্লট হারানো আমাদের দাদামণি-র রেটিং ৫.৯, আর এটি অষ্টম স্থানে। ঠিক এর নীচেই ৫.৮ রেটিংয়ের সঙ্গে জোয়ার ভাঁটা।

এই সপ্তাহে উল্লেখযোগ্যভাবে নম্বর কমল লক্ষ্মী ঝাঁপি-র। এল মাত্র ৫.৭ রেটিং। আর .১ নম্বরে স্লট হাতছাড়া হল চিরদিনই তুমি যে আমার-এর। সোশ্যাল মিডিয়ার ‘ওয়ান অফ দ্য সেনসেশনাল হিরো’-র মেগা এবারেও সেই দশ নম্বরে।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:

প্রথম: পরশুরাম (৭.৩)

দ্বিতীয়: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৭.১)

তৃতীয়: পরিণীতা (৬.৯)

চতুর্থ: রাঙামতি তীরন্দাজ (৬.৬)

পঞ্চম: তারে ধরি ধরি মনে করি/ ও মোর দরদিয়া (৬.৫)

ষষ্ঠ: চিরসখা (৬.১)

সপ্তম: আমাদের দাদামণি (৫.৯)

অষ্টম: জোয়ার ভাঁটা (৫.৮)

নবম: লক্ষ্মী ঝাঁপি (৫.৭)

দশম: চিরদিনই তুমি যে আমার/ বেশ করেছি প্রেম করেছি (৫.৬)

প্রসঙ্গত, এই সপ্তাহেই এসেছে জোয়ার ভাঁটা পিঠেপুলি উৎসবের টিআরপি রেটিং, আর এটি পেয়েছে ৫.৩। নন ফিকশনের মধ্যে দিদি নম্বর ১ সানডে ধামাকা-র রেটিং ৪.৫। আর সারেগামাপা পেল ৪.৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *