বিধানসভা ভোটের ফল নিয়ে দাবি মমতার! SIR নিয়ে নিশানা কমিশনকে

Spread the love

এসআইআর নিয়ে বিজেপি চক্রান্ত করছে বলে অভিযোগ তুলেছেন। অভিযোগ করেছেন যে ইচ্ছাকৃতভাবে মানুষকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) শুনানিতে ডাকা হচ্ছে। করা হচ্ছে হেনস্থা। জীবিত ভোটারকে দেখিয়ে দেওয়া হচ্ছে ‘মৃত’ বলে। তারপরও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আরও বেশি সংখ্যক আসনে জিতবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে ‘আতঙ্কিত’ হয়ে মৃত পরিবারদের সদস্য এবং ‘হেনস্থা’-র শিকার হওয়া ভোটারদের নিয়ে দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে সাংবাদিক বৈঠকের সাংবাদিক বৈঠকে বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি রাজনৈতিক জ্যোতিষী নই। কিন্তু এবার আরও বেশি আসনে জিতব।’

তারইমধ্যে মঙ্গলবারও এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ও এসআইআরে ‘ভুক্তভোগী’-দের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন। সেই বৈঠক নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ফের বলেন, ‘ওরা আমাদের অপমান করেছে। ওরা আ মাদের কথা শোনেনি। কারণ ওদের বিজেপির প্রতি আনুগত্য আছে। আমরা সেটা বিশ্বাস করি।’

আর সোমবারও একই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে কমিশনের তরফে বিবৃতিতে বলা হয়, ‘ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদল আজ কমিশনারের সঙ্গে দেখা করে। এসআইআর নিয়ে কিছু বক্তব্য তুলে ধরেন তাঁরা। জ্ঞানেশ কুমার তাঁর প্রশ্নের উত্তর দেন এবং ব্যাখ্যা করেন।’ এরই সঙ্গে নির্বাচন কমিশনের তরফে সাফ বলা হয়েছে,’ কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা আইন ভাঙলে, কড়া পদক্ষেপ করা হবে।’

কমিশনের তরফে দাবি করা হয়, তৃণমূল বিধায়করা কমিশনের বিরুদ্ধে এবং বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ভাষা প্রয়োগ করছেন, হুমকি দিচ্ছে। এক্ষএত্রে বিডিও অফিস ভাঙচুরের প্রসঙ্গ তোলা হয় কমিশনের তরফে। অতীতের অভিযোগ ফের একবার তুলে ধরে কমিশন অভিযোগ করে বিএলওদের সাম্মানিকের টাকা আটকে রেখেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *