বিমানবন্দরে থেকে হঠাৎ কেন এমন লিখলেন নায়িকা?

Spread the love

কিছুদিন আগেই পাপারাজ্জিদের নিয়ে মন্তব্য করে চর্চায় ছিলেন জয়া বচ্চন। তা নিয়ে কম জলঘোলাও হয়নি। তবে কেবল জয়া নয় অনেকেই পাপারাজ্জি কালচার অপছন্দের। তেমনই একজন হলেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি স্পষ্ট বক্তা। নানা সময় নিজের বক্তব্যের জন্য চর্চায় থাকেন অভিনেত্রী। এবার পাপারাজ্জিদের নিয়ে মন্তব্য করলেন নায়িকা।

স্বস্তিকা সোমবার বিমানবন্দর থেকে তাঁর কিছু ছবি ভাগ করে নেন। কালো টি-শার্ট ও ব্লু ব্যাগী জিন্সে ধরা দেন। চোখে ছিল রোদচশমা। বিনা মেকআপে ধরা দেন তিনি। ছবিগুলি পোস্ট করে স্বস্তিকা ক্যাপশনে লেখেন, ‘ঘুম নেই, ভোর ৫টায় বিমানবন্দরে পৌঁছেছি। যেহেতু আমি পাপারাজ্জি কালচার একেবারেই পছন্দ করি না, তাই আমি এভাবেই আমার ছবি পোস্ট করি। এটা মোটেও খারাপ না।’আসলে নায়িকা সব সময়ই পষ্ট বাক। অন্যায়ের প্রতিবাদ করতে কখনও পিছপা হন না। পাশাপাশি নিজের ভালো লাগা, খারাপ লাগাকে সব সময় গুরুত্ব দেন। তাই কিছু দিন আগে তিনি প্রমিস ডে-তে নিজেকে অভিনব এক প্রমিস করেছিলেন।নায়িকা লিখেছেন, ‘শুনলাম আজকে #PromiseDay। আরও নিষ্পাপ, আরও উগ্র, আরও বিদগ্ধ হওয়ার এবং ছাগলদের করা কটাক্ষের পরও অটল থাকার প্রতিশ্রুতি নিজেকে দিলাম। ওহ এবং অবশ্যই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার, প্রেমে পড়ার, প্রেমে বেঁচে থাকার এবং আরও অনেক কিছু করার প্রতিশ্রুতি।’

কিছুদিন আগেই ‘একাধিক প্রেম’ করা নিয়ে তাঁর একটি মন্তব্য সমাজমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। নেটিজেনদের একাংশ যখন নীতি পুলিশ সেজে তাঁকে আক্রমণ করতে ব্যস্ত, তখনই ফেসবুকের দেওয়ালে পাল্টা তোপ দাগলেন অভিনেত্রী। সাফ জানালেন, যা বলেছেন বেশ করেছেন, আর কারও পরোয়া করে তিনি নিজের উত্তর বদলাবেন না।

নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে স্বস্তিকা লেখেন, ‘হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে যতবার মিডিয়া জিজ্ঞেস করবে, আমি এরকম বা আরও হরেক রকম উত্তর দেব।’ তিনি বিরক্তির সুরে জানান, মানুষ কেন একটা ‘খিল্লি’ বা রসিকতাকে স্রেফ রসিকতা হিসেবে নিতে পারে না? সংবাদমাধ্যমের প্রতি তাঁর কটাক্ষ, ‘এমনভাবে আমার উক্তিগুলোকে তুলে ধরছেন যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *