ভারত বিরোধী সুর চড়ানো হাসনাতের বিপক্ষের BNP প্রার্থীর মনোনয় বাতিল

Spread the love

শেখ হাসিনা-হীন বাংলাদেশে কাউন্টডাউন চলছে ভোটপর্বের। এই ভোটে অন্যতম প্রার্থী সেদেশের এনসিপির হাসনাত আবদুল্লাহ। ভারতের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে যাঁর বিতর্কিত মন্তব্য রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছিল কিছুদিন আগেই। সেই হাসনাত এবার বাংলাদেশের ভোটে কুমিল্লা-৪ আসন থেকে লড়ছেন। ইতিমধ্যেই নানান সভায় হাসনাতের ভারত বিরোধিতামূলক মন্তব্য উঠে আসতে শুরু করেছে। এরই মাঝে কুমিল্লা ৪ এ হাসনাতের বিপক্ষের বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সির প্রার্থীপদ বাতিল হয়ে যায়। প্রশ্ন উঠছে তাহলে কি ভারত বিরোধিতার সুর চড়ানো হাসনাতের ভোটের লড়াই সহজ হয়ে গেল?

শিয়রে বাংলাদেশের ভোট। অন্তর্বর্তী ইউনুস সরকারের আমলে শুরু হয়েছে ভোট ঘিরে নানান প্রক্রিয়া। ইতিমধ্যেই এই ভোটে তারেক রহমানদের বিএনপি অন্যতম হাইভোল্টেজ পার্টি। সেই পার্টিরই সদস্য মঞ্জরুল আহসান মুন্সি। তিনি কুমিল্লা-৪ আসন থেকে প্রার্থী হন। তাঁর বিরোধী শিবিরে এনসিপির হাসনাত আবদুল্লা, যিনি ভারত থেকে ভারতের উত্তর পূর্বের ৭ রাজ্য বিচ্ছিন্ন করার ডাক দিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এদিকে, বাংলাদেশে কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে সেদেশের নির্বাচন কমিশন। শনিবার তাঁর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি। এর ফলে শেখ হাসিনা-হীন বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা হারালেন মঞ্জুরুল আহসান মুন্সি। এর আগে,বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন, বলে অভিযোগ করেন হাসনাত। এরপর চলে শুনানি। আজ শুনানি শেষে হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র অবৈধ হল, তবে হাসনাতের প্রার্থীপদ বহাল থাকে।

তবে তবে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিপদ ফিরে পেতে তাঁর হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। তবে মুন্সি ছাড়াও ওই এলাকার ভোটে হাসনাতের প্রতিদ্বন্দ্বী হিসাবে আরও একাধিক প্রার্থী রয়েছেন। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মহম্মদ মজিবুর রহমান (খেলাফত মজলিস), মো. আবু জসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ–জিওপি), মোফাজ্জল হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস)রাও। তবে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সঙ্গী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কুমিল্লা-৪ আসনের ভোট পর্বের গতিবিধি ও ফলাফল কোনদিকে যায়, সেদিকে নজর গোটা বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *