ভিকি-ক্যাট ছেলের নাম রাখলেন ‘বিহান’! সামনে আনলেন খুদের ছবি

Spread the love

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল সম্প্রতি তাঁদের পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এতদিন পর্যন্ত তাঁরা তাঁদের ভক্তদের সামনে খুদের কোনও ছবি প্রকাশ্যে আনেননি। তাই স্বাভাবিক ভাবেই দর্শকরা অধীর আগ্রহে তাঁদের সন্তানকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সন্তানের ছবি সামনে আনলেন ভিকি-ক্যাট। জানালেন ছেলের নামও।

তাঁদের সন্তানকে এক ঝলক দেখার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন। তবে খুদেকে সরাসরি সামনে না আনলেও তার হাতের একটি ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি। তাই খুদের মুখ এখনও দেখা যায়নি। তবে এই ছবি পোস্ট করে তাঁরা প্রকাশ করেছেন তাঁদের ছেলের নামও।

জানেন ক্যাটরিনা ও ভিকি তাঁদের ছেলের নাম কী রেখেছেন? তাঁরা ছেলের নাম রেখেছেন বিহান কৌশল। ক্যাটরিনা এবং ভিকি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমাদের আলোর রশ্মি, বিহান কৌশল।’ তাঁরা ক্যাপশনে আরও লেখেন, ‘প্রার্থনায় সাড়া দিয়েছে এই জীবন সুন্দর। হঠাৎ করেই, আমাদের পৃথিবী বদলে গিয়েছে। আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার কোনও ভাষা নেই।’

ক্যাটরিনা এবং ভিকির এই পোস্টটি প্রচুর লাইক পেয়েছে। এই ছবিটি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। শুধু কী তাই? বহু তারকাও নানা কমেন্ট করেছেন। নতুন মা পরিণীতি চোপড়া থেকে দিয়া মির্জা, ভূমি পেডনেকর, সিদ্ধান্ত চতুর্বেদী এবং শিবানী আখতার -সহ অনেকেই মন্তব্য বিভাগে মন ছুঁয়ে যাওয়া নানা ইমোজি দিয়ে মন্তব্য করেছেন। হৃতিক রোশন লিখেছেন, ‘ঈশ্বরের অনেক আশীর্বাদ। বিহানকে স্বাগত। দারুন খবর। অভিনন্দন এবং ভালোবাসা।’

কিন্তু জানেন কি ‘বিহান’ নামটা কেন, কীভাবে রেখেছেন তাঁরা?

ক্যাটরিনা এবং ভিকি তাঁদের ছেলের নাম দিয়েছেন ভিকির নামের প্রথম অক্ষর দিয়ে আর শেষ করেছেন ক্যাটরিনার নামের শেষ অক্ষর দিয়ে।

‘বিহান’ নামের অর্থ কী?

‘বিহান’ মানে ভোর বা সকাল। অর্থাৎ অন্ধকার শেষ হয়ে একটা নতুন শুরুর প্রতীক।

প্রসঙ্গত, ক্যাটরিনা এবং ভিকি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল ২০২৪ সালের ১৭ নভেম্বর। আর এবার জানালেন ছেলের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *