ভোররাতে গোবিন্দার ওপর হামলা দুষ্কৃতীদের, ‘বন্দুক ছিল বলেই…’

Spread the love

একের পর এক বলিউড তারকাদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই। কিছুদিন রোহিত শেট্টির বাড়িতে আক্রমণের কথা সামনে উঠে এসেছিল। এবার ভোররাতে গোবিন্দার বাড়িতে হানা দিল কিছু দুষ্কৃতি।

দীর্ঘ কয়েক বছর ধরে সিনেমা জগত থেকে দূরে রয়েছেন গোবিন্দা। অন্যদিকে রাজনীতির মঞ্চ তেমনভাবে জাদু দেখাতে পারেননি তিনি। কিছুদিন আগে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে উত্তরপ্রদেশে গিয়েছিলেন অভিনেতা। এরপরেই লাগাতার হুমকি আসতে শুরু করে অভিনেতার কাছে।

এই সবকিছুর মধ্যেই এবার গোবিন্দার উপর হামলা চালানোর জন্য বাড়ির সামনে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভিড় করে কিন্তু হাতে বন্দুক থাকায় কপাল জোরে বেঁচে যান অভিনেতা। গোবিন্দার ওপর হামলার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন অভিনেতার আপ্তসহায়ক।

গোবিন্দার ম্যানেজার শশী সিনহা বলেন, ‘জীবন ভীষণ অপ্রকাশিত। হঠাৎ করে কিভাবে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বোঝা যায় না। যদিও এমন ঘটনা আগেও ঘটেছে বলিউডে। কিন্তু গোবিন্দার ব্যাপারটা এমন ভাবে দেখানো হচ্ছে যারা তিনি কোনও অপরাধ করে ফেলেছেন।’

তিনি আরও বলেন, ‘অনেকদিন ধরেই ওঁর কাছে হুমকির ফোন আসছিল। সত্যি বলতে ঈশ্বরের কৃপা আছে বলেই যখন ওর ওপর হামলা হল তখন ওর হাতে বন্দুক ছিল। বন্দুকের পরিবর্তে যদি হাতে মোবাইল থাকে তাহলে কি হতো, তা সত্যি ধারনার বাইরে।’

হামলার ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘ভোররাত তিনটে অথবা সাড়ে তিনটে নাগাদ হঠাৎ করেই বাড়ির সামনে বেশ কিছু লোক জড়ো হয়। ওঁর বাড়িতে আমি গিয়ে পৌঁছই চারটে নাগাদ। গোটা বিষয়টার ভিডিও আমাদের কাছে আছে। ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছি আমরা।’

সবশেষে তিনি বলেন, ‘আমি গোবিন্দাকে চিনি। মানুষ হিসেবে ও কতটা ভালো আমি জানি। কিন্তু ওকে যেভাবে গালাগাল দেওয়া হচ্ছে যেন মনে হচ্ছে কোনও অপরাধ করেছে। ওকে এভাবে অপমান করা সত্যিই উচিত নয় কারও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *