মার্কিন সামরিক ঘাঁটি নাগালের মধ্যেই আছে: ইরান সেনাবাহিনী

Spread the love

মার্কিন সামরিক ঘাঁটি ইরানের নাগালের মধ্যে রয়েছে উল্লেখ করে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আপস এবং যুদ্ধের মধ্যে একটি বেছে নেয়ার জন্য সতর্ক করে দিয়েছেন ইরান সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তিনি এ সতর্কবার্তা দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

আকরামিনিয়া বলেছেন, ‘মার্কিন ঘাঁটিতে আমাদের অ্যাক্সেস সহজ এবং এটি তাদের দুর্বলতা বাড়িয়েছে।’

তিনি আরও বলেন, 

আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত এবং মার্কিন প্রেসিডেন্টকে আপস অথবা যুদ্ধের মধ্যে একটি বেছে নিতে হবে।

এদিকে, পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে ‘জ্বালানি পাচারের সঙ্গে জড়িত’ দু’টি জাহাজ জব্দ করার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি’র নৌবাহিনী জানায়, জাহাজ দু’টি থেকে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনায় আটক ১৫ জন বিদেশি নাবিককে হস্তান্তর করা হয়েছে বিচারিক কর্তৃপক্ষের কাছে। 

বিবৃতিতে বলা হয়, জাহাজ দু’টি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল।

আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল। নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করা হয় এবং পরে সেগুলো জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *