সন্তানের প্রথম কথা বলা থেকে শুরু করে প্রথম বই পড়া সবকিছুই যেন বাবা-মায়ের কাছে ভীষণ স্পেশাল হয়ে ওঠে। ছোট্ট তিষ্যাও যখন বাবার কোলে বসে গরু, কুকুর, বাঘ চিনছে ছবির মাধ্যমে তখন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করে যে কোনও মায়ের।নতুন বছর পড়তেই মেয়ের মুখ প্রকাশ্যে এনেছিলেন অনিন্দিতা। যদিও গত বছর পয়লা বৈশাখের দিন জানিয়েছিলেন মেয়ের নাম। তবে এবার প্রথম সামনে নিয়ে এলেন মেয়েকে। ছোট্ট খুদেকে দেখে সকলে এক কথায় স্বীকার করেন, মেয়েকে একেবারে বাবার মতই দেখতে হয়েছে। কমেন্ট বক্সে মিষ্টি রাজকন্যাকে ভালোবাসায় ভরিয়ে দেন সকলে।
এবার শীতের দুপুরে বাবার সঙ্গে কাটানো মেয়ের মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন অনিন্দিতা। ছবিতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট ছবির বইতে পশু পাখিদের প্রথম চিনছে অনিন্দিতার কন্যা। সঙ্গী বাবা। শীতের দুপুরে এত মিষ্টি একটি ছবি দেখলে কার না মন ভালো হয়ে যায়।
ছবি পোস্ট করে অনিন্দিতা লেখেন, ‘এই বইটার মধ্যে গিনি দিদি, হালুম দাদ্ জানুয়ারী দাদা, গোল্ডি দিদি এখনও অব্দি যাদের সঙ্গে আমার আলাপ হয়েছে তারা সবাই আছে। আমাদের পাড়ার হোয়াইটি আর তাদের দলবল আছে। ভিনি দিদিও আছে। কিন্তু বইটা খেতেও খুব ভালো। মাও বলে আমি ভিনি দিদির মত সবকিছু খেয়ে দেখি, ভিনি দিদি আর দাদান আকাশ থেকে আমাকে প্রটেক্ট করে।’
অনিন্দিতার কথা শুনে বোঝাই যাচ্ছে ভিনি দিদি হল অনিন্দিতার কোনও সারমেয় যে আর এই পৃথিবীতে নেই। তবে ছোট্ট দুষ্টুটা যে পড়ার পাশাপাশি বই মুখে দেয় সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তবে স্বভাবসিদ্ধভাবেই বাচ্চাদের এই বেড়ে ওঠা চোখের সামনে দেখার একটা আলাদাই আনন্দ রয়েছে যা অনিন্দিতা তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়।
