আলিয়া ভাট এবং রণবীর কাপুর বলিউডের অন্যতম প্রিয় দম্পতি। তবে অনেক সময় তাঁদের সম্পর্ক পড়ে কটাক্ষে। শুধু তাই নয়, অনেকেই ‘রেড ফ্ল্যাগ’ তকমা সেঁটে দেন রণবীরর গায়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন আলিয়া। এই সব নেতিবাচকতা ও ট্রোলে তাঁদের কী প্রতিক্রিয়া, তা নিয়ে মুখ খুলেছেন মহেশ-কন্যা।
এস্কোয়ার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আওয়াজ আমাদের কাছে পৌঁছায় না, কারণ এটা বাস্তব নয়। লোকেরা মাত্র তিন বা সাড়ে তিন সেকেন্ডের একটি ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া জানায়। আমরা ৭ বছর ধরে একসাথে আছি এবং এটি কয়েক সেকেন্ডেরও বেশি।’
‘আপনি যদি এমন একটি ঘরে যান যেখানে ৫০ জন লোক রয়েছে, তবে তাদের মধ্যে ৪ জন আপনার যত্ন নেবে। অন্যরা কেবল আপনার সম্পর্কে খারাপ ভাববে, কিন্তু আপনি তাদের কথা শুনতে পারবেন না। তাদের কথাগুলো কি আপনার বা আপনার পরিবারের জন্য কোনো পার্থক্য বয়ে আনবে? অবশ্যই না।’
আলিয়া এবং রণবীর ২০২২ সালের এপ্রিল মাসে তাদের মুম্বইয়ের অ্যাপার্টমেন্টে বিয়ে করেছিলেন। একই বছরের নভেম্বর মাসে তাঁরা জন্ম দেন মেয়ে রাহার। আলিয়া ভাটের কাজ নিয়ে কথা বলতে গেলে, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ও ‘আলফা’ ছবিতে দেখা যাবে তাঁকে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে রয়েছেন রাহার মাম্মা। এটি রণবীরের সঙ্গে আলিয়ার দ্বিতীয় সিনেমা এবং ভিকির সঙ্গে প্রথম কাজ।

রণবীরের কথা বলতে গেলে তাঁকে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে। তবে অভিনেতার যে ছবি নিয়ে অপেক্ষা সর্বাধিক, তা হল রামায়ণ। যেখানে কাপুর-নন্দন রয়েছেন ভগবান রামের চরিত্রে। এই বছর দীপাবলি উপলক্ষে মুক্তি পাবে রামায়ণ।