দক্ষিণী সিনেমার পাওয়ার কাপল রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডার বিয়ে হচ্ছে উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেন্টোসে। ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা এই জাঁকজমকপূর্ণ বিয়ের প্রাক-বিবাহ উদযাপন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বিয়ের আগে, এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় কিছু ঝলক শেয়ার করে নিয়েছেন। তাঁরা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন, যা ভক্তদের সামনে তুলে ধরেছে ঝাঁ চকচকে বিয়ের এক ঝলক।
মজাদার পুল পার্টি এবং ভলিবল ম্যাচ
প্রাক-বিবাহ উৎসব শুরু হয়েছিল হবু বর ও কনের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি সূর্যালোকিত পুল পার্টির মাধ্যমে। ছবিগুলিতে পুলের ধারে মজা এবং হাসির পরিবেশ ফুটে উঠেছে। বিজয় দেবেরকোন্ডা তাঁর বন্ধুদের সঙ্গে পুল ভলিবল খেলার কিছু খোলামেলা ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে ভলিবল নেটের পিছনে খেলোয়াড়দের সিলুয়েট দেখানো হয়েছে, যা হালকা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশকে প্রতিফলিত করে। লাল কাপ দিয়ে সজ্জিত একটি ভাসমান পানীয় স্টেশনও দেখা গিয়েছে এবং পটভূমিতে একটি শান্ত প্রাকৃতিক দৃশ্য দৃশ্যমান ছিল।মেনুতে অতিথিদের জন্য জাপানি খাবার পরিবেশন করা হয়েছিল। রশ্মিকা মন্দন্না তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যান্ডেললাইট ডিনারের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে সোনালি আলোয় সজ্জিত টেবিলটি খুব সুন্দর দেখাচ্ছে। টেবিলের মাঝখানে ব্লাশ, গোলাপি লিলি এবং সবুজ হাইড্রেঞ্জিয়াস ফুল দিয়ে সাজানো। রাখা রয়েছে তাজা ফল। বিশেষ ব্যাপার হল, ডিনারে ছিল জাপানিজ খাবার, যা প্রিন্টেড মেনু কার্ডে উল্লেখ করা ছিল।
প্রতিটি প্লেটের নীচে একটি সবুজ রঙের ন্যাপকিন রাখা ছিল। যেখানে ‘বিরোশ’ নামটি সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর ভক্তদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। প্রিয় দম্পতিকে গাঁটছড়া বাঁধতে দেখে খুব উচ্ছ্বসিত এবং অধীর আগ্রহে সকলে বিয়ের ছবির জন্য অপেক্ষা করছেন।আপাতত খবর, ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার একটি মেহেন্দি অনুষ্ঠান হবে। আর ২৫ ফেব্রুয়ারি, উদয়পুরের আইটিসি মেমেন্টোসে হলুদ এবং সংগীত অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ফেব্রুয়ারি সাতপাকে ঘুরবেন রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। এরপর হায়দরাবাদে দম্পতি একটি রিসেপশন পার্টি দেবেন বলেও খবর।
