রাজপাল যাদব কি মুক্তি পেয়েছেন জেল থেকে?

Spread the love

রাজপাল যাদবের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিয়োতে রাজপাল যাদবকে সলমন খানকে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে। ভাইরাল ভিডিয়োতে দাবি করা হয়েছে যে রাজপাল যাদব জেল থেকে মুক্তি পেয়েছেন এবং সলমনকে তাঁকে সাহায্যের জন্য ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু ভাইরাল ভিডিয়োটি কি আদৌও সত্যি? জেনে নিন ভাইরাল ভিডিওটির পিছনে থাকা আসল সত্যতা।

রাজপাল যাদবের এই ভিডিয়োটি জেল থেকে মুক্তি পাওয়ার পরের। তবে, এটা রাজপাল যাদবের একটি পুরনো ভিডিয়ো। এটি ২০১৮ সালে তার কারাবাসের সময় তোলা হয়েছিল। রাজপাল যাদব সেই সময় প্রায় তিন মাস জেলে ছিলেন।

ভাইরাল ভিডিয়োতে রাজপাল যাদবকে বলতে শোনা যায়, ‘সলমন ভাই আমার বড় ভাইয়ের মতো। আজ সলমন ভাইয়ের সঙ্গে বসে আমার খুব আনন্দ হচ্ছে।’ রাজপাল বলছে যে, সলমন খানের মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন। ভিডিয়োতে সাংবাদিকরা রাজপালকে তাঁর জামিন সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। রাজপাল উত্তর দিয়েছিলেন, ‘আমি সত্যিই স্বস্তি বোধ করছি।’

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। একজন নেটিজেন ভিডিয়োটি শেয়ার করে জানতে চেয়েছেন যে, রাজপাল যাদব কি সত্যি জেল থেকে বেরিয়ে এসেছেন। তিনি আবার সলমন খানকে সাহায্য করার জন্য ধন্যবাদও জানিয়েছেন। রাজপাল যাদবের জামিনের জন্য অনেক নেটিজেনই সলমন খানকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে, একজন নেটিজেন ভিডিয়োটিতে মন্তব্য করেছেন, ‘ভুয়া খবর। রাজপাল যাদব এখনও জেলে।’ অন্য একজন লিখেছেন, ‘এটা রাজপালের একটা পুরানো ভিডিয়ো। ভিডিয়োটা শেয়ার করার আগে আপনার খবরটি যাচাই করে নেওয়া উচিত ছিল।’

বলিউড অভিনেতা রাজপাল যাদব দিল্লির তিহার জেলে এই মুহূর্তে রয়েছেন। বহু বছর ধরে চলা চেক বাউন্স মামলায় আত্মসমর্পণের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। ১২ ফেব্রুয়ারি, দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবের জামিন আবেদন ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *