প্রতিবারের মতো এবারও রাজ্যসভা নির্বাচনের আগে বেশ কিছু প্রার্থী তালিকা নাম ঘোষণা করল শাসক দল। শুক্রবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আসন্ন রাজরসভা নির্বাচনের জন্য চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
এই চারজন প্রার্থীর মধ্যে প্রথমেই রয়েছেন কোয়েল মল্লিক, যিনি এই প্রথম রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন। এছাড়াও তালিকায় রয়েছেন রাজীব কুমার যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি। রয়েছেন মেনকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয়র নাম।
বাবুল সুপ্রিয় দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকার পর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্মী। চলতি বছর রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এই সংগীতশিল্পীর নামও।তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে X হ্যান্ডেলে লেখা হয়েছে, আমরা আসন্ন রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনোকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিকের নাম ঘোষণা করতে পেরে ভীষণ আনন্দিত।
পোস্টে আরও লেখা, আমরা তাঁদের আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাই। তাঁরা যেন তৃণমূলের স্থিতিস্থাপকতার স্থায়ী উত্তরাধিকার এবং প্রত্যেক ভারতীয়র অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ হন।

প্রসঙ্গত, প্রতিবছর চলচ্চিত্র জগতের তারকাদের দেখতে পাওয়া যায় রাজনীতিতে যোগ দিতে। কেউ কেউ দলবদল করেন, কেউ দলত্যাগ করেন, কেউ আবার রাজনীতিতে যোগদান করেন। এবারের প্রার্থী তালিকায় নতুন সংযোজন কোয়েল মল্লিক।