পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গাটছড়া বেঁধেছেন অভিনেত্রী সামান্থা রুথ। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সততা নিয়ে রহস্যময় পোস্ট করেছেন অভিনেতা নাগা চৈতন্য।সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাগা অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন ৪ ডিসেম্বর। আর সে ডিসেম্বরের প্রথম তারিখে দ্বিতীয় সম্পর্ক শুরু করেছে সামান্থা।
ব্যক্তিজীবনে নাগার সঙ্গে বিচ্ছেদ হলে একেবারে ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি আরও ভেঙে পড়েন যখন নাগা শোভিতা বিয়ে করেন। একাধিক সংবাদমাধ্যমে নিজের সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে সামান্থাকে। তিনি এও বলেছেন, নতুন করে প্রেমে পড়ার সাহস তিনি হারিয়ে ফেলেছেন তাই মনের দরজা তিনি চিরতরে বন্ধ করে দিয়েছেন।
তবে শেষ পর্যন্ত প্রাক্তনকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চলতি বছরের শেষ দিকে ডিসেম্বরের শুরুতেই অর্থাৎ ১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সামান্থা। আর এর পরপরই ইনস্টাগ্রামে সরব হয়ে ওঠেন নাগা।
লেখেন,
একজন অভিনেতা যদি সৃজনশীলতা ও সততার ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং নিজের সেরাটা দিয়ে কাজ করেন। তবে মানুষ তার কাজের সঙ্গে একাত্ম অনুভব করে। তারা সেই শক্তিটা গ্রহণও করে, আবার ফিরিয়েও দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ ‘ধূতা’। এই সিনেমার দু’বছর পূর্ণ হলো।
ব্যক্তিজীবনে সামাজিক মাধ্যমে মোটেও সরব নন নাগা। নিজের আইডিতে খুব একটা পোস্টও করেন না। তবে হঠাৎ নায়কের সততা নিয়ে এমন পোস্ট ভাবিয়ে তুলেছে ভক্তদের।
এদিকে পরিচালকের প্রথম স্ত্রী শ্যামালি দে-ও ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় পোস্ট করেছেন। লিখেছেন,
মরিয়া মানুষ মরিয়া জিনিস করে, চারদিকে ভ্রু উঁচু করে।

রাজ-সামান্থার বিয়ের পরপরই প্রাক্তনের এমন পোস্ট কীসের ইঙ্গিত দিচ্ছে এখন তারই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন নেটিজেনরা।