লাল-সাদা শাড়ি, মাথায় ঘোমটা! টলিপাড়ার নায়িকা নয়

Spread the love

অভিনেত্রী মানসী সেনগুপ্ত একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল লাল পাড়ের সাদা রঙের শাড়ি পরে, মাথায় ঘোমটা টেনে আছেন কেউ। আর সামনে ফিরতেই চমকে উঠল নেটপাড়া। কারণ এ তো কোনো অভিনেত্রী নন, বরং এক অভিনেতা। একগাল চাপ দাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা. দেখে পারলেন কি চিনতে?

এই অভিনেতা আর কেউ নন, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। যকে এই মুহূর্ত দেখা যাচ্ছে জি বাংলার তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে। যেখানে বিশ্বরূপের নায়িকা হিসেবে দেখা যাচ্ছে পল্লবী শর্মাকে। সঙ্গে এক বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মানসী সেনগুপ্ত। তিনিই বিশ্বরূপের এহেন ভিডিয়ো শেয়ার করে নেন।

২০১৬ সাল থেকে টলিউডে কাজ করছেন বিশ্বরূপ। প্রথম অভিনয় রূপসী বাংলা-র ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’-তে। তারপর কালার্স বাংলা-র ও আমার গুরু দক্ষিণা। এরপর তাঁর দেখা মিলেছিল ‘গোপাল ভাড়’-এ। তারপর ২০১৯ সালে কাজ করেন দুর্গা দুর্গেশ্বরী-তে। তবে ২০২২ সালের মেগা গৌরী এলো তাঁকে নিয়ে যায় খ্যাতির শীর্ষে। আর তারপর ২০২৫ সালে কাজ করে শুরু তারে ধরি ধরি মনে করি-তে। যেখানে তাঁর চরিত্রের নাম গোরাচাঁদ গোস্বামী। ‘৬১ নম্বর গড়পার লেন’ আর ‘রডোডেনড্রন’ নামে দুটো সিনেমাও করেছেন।

পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন বিশ্বরূপ। স্কুলের নাটকে অভিনয় করলেও, অভিনয়কে কেরিয়ার করার কথা তখনো ভাবেননি। এমনকী এমবিএ করার পরে চাকরিও করেন। প্রথমে ‘লার্সেন অ্যান্ড টুব্রো’, তার পরে ‘ট্রাইডেন্ট’। আর ট্রাইডেন্টে কাজ করার সময়তেই, এক বছরের প্রফেশনাল কোর্সে ভর্তি হন আইআইআইএম জোকা-তে। তবে এরপর আর কাজে ফেরেননি।

তারেধরি ধরি ধারাবাহিকে বিশ্বরূপের বিপরীতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মাকে। এমনিতে পল্লবীকে হিট মেশিন হিসেবে ধরা হয়। পল্লবীর প্রথম ধারাবাহিক ‘কে আপন কে পর’। প্রায় চার বছর চলেছিল সেটা। এরপর কাজ করেন নিম ফুলের ধু-তে। সেটাও আড়াই বছরের বেশি চলে। কিন্তু তারে ধরি ধরি মনে করি যেন কিছুতেই পারছে না জমিয়ে বসতে।

এদিকে শাড়ি-তে বিশ্বরূপের ভিডিয়ো দেখে নেটপাড়াও বেশ মজা পেয়েছেন। একজন মন্তব্য করেন, ‘হা কৃষ্ণ! এ কি সুন্দর রূপ বিশ্বরূপদা-র’। আরেকজন লেখেন, ‘বিশ্বদার মুখের এক্সপ্রেশনটা সেই লেভেলের’। আরেকজন আবার লিখলেন, ‘বাই দ্য ওয়ে, ইউ লুক গুড ইন শাড়ি’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *