মার্কিন প্রেমার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনের ‘নিরাপদ সীমানায়’ প্রবেশের পর এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।সিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনের ‘নিরাপদ সীমানায়’ প্রবেশের পর এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।
সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পের বাসভবনের উত্তর গেটের কাছে ওই ব্যক্তিকে একটি শটগান এবং একটি জ্বালানি ক্যানসহ দেখা যায়।
সিক্রেট সার্ভিস বলছে, তাদের এজেন্ট এবং পাম বিচ কাউন্টি শেরিফের অফিসের একজন ডেপুটি ২০ বছর বয়সি ওই ব্যক্তির মুখোমুখি হন এবং সংঘর্ষের সময় গুলি চালানো হয়।
ওই ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
তবে সিক্রেট সার্ভিসের সুরক্ষাপ্রাপ্তদের কেউই সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, সময়সূচী অনুসারে এই সপ্তাহান্তে হোয়াইট হাউসে অবস্থান করছেন ট্রাম্প।