শুধুমাত্র বলিউড নয়, হলিউডের এখন একজন সুপরিচিত মুখ হলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু একটা সময় যে অভিনেত্রী বলিউডে চুটিয়ে কাজ করেছিলেন তিনি কেন হঠাৎ বলিউড থেকে সরে গেলেন? কেন প্রিয়াঙ্কাকে আর তেমন ভাবে বলিউডে দেখতে পাওয়া যায় না তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বারবার।
তবে দীর্ঘ বিরতির পর আবার তিনি ফিরে এসেছেন ভারতীয় ছবিতে অভিনয় করতে। বলিউড না হলেও দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি ফিরে এসেছেন। কিন্তু এত বছর কেন তিনি নিজের দেশ থেকে বা নিজের ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন সেই বিষয় নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই।ফাস্টপোষ্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার মনে হয় না যে আমি কখনও বলিউড ছেড়ে যেতে চেয়েছিলাম। কিন্তু বলিউডে আমার নিজের কাজের সীমা খুব সীমিত বলে মনে হতো তাই আমার নিজের পরিচয় বৃদ্ধি করার জন্যই বলিউড ছেড়ে যেতে হয়েছিল আমাকে।’
তিনি আরও বলেন, ‘আমি একজন শিল্পী এবং বৃহত্তর কাজের জন্য আমি সব সময় অপেক্ষা করে থাকি। কিন্তু সেই সুযোগ বলিউড আমায় করে দেয়নি তাই হলিউডের ডাকে আমি সাড়া দিয়েছি। তবে আমি একজন শিল্পী আমি ভালো সুযোগের অপেক্ষায় থাকি ভালো সুযোগ যেখানে পাব সেখানেই আমি অভিনয় করব।’প্রিয়াঙ্কা সম্প্রতি কাজ করেছেন এস এস রাজামৌলি পরিচালিত ‘বারানসী’ ছবিতে। তিনি বলেন, ‘ভারতে বহুদিন পর আবার কাজ করতে পেরে আমি খুবই উত্তেজিত। আমি হলিউড বা বলিউড কোনও কিছুর মধ্যে একটিকে বেছে নিতে চাই না, আমি দুটোতেই সমানভাবে কাজ করতে ভালোবাসি।’

প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ (The Sky Is Pink) সিনেমার পরে আর কোনো বলিউড সিনেমা করেননি। তবে, তিনি ২০২২ সালে “সিটাডেল” (Citadel) নামক একটি ওয়েব সিরিজের মাধ্যমে OTT প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেন। এই সিরিজের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় ৪২ কোটি টাকা।