‘শুধু সমাজকে দেখানোর জন্য বিয়ে…’

Spread the love

টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে কেউ কেউ যেমন বিবাহিত কেউ আবার দুই সন্তানের মা কেউ আবার এক সন্তানের। তবে আবার এমনও কিছু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। টলিপাড়ায় কান পাতলেই যে তারকাদের বিয়ের গুঞ্জন শোনা যায় তাঁদের মধ্যে অন্যতম হলেন কৌশানি মুখোপাধ্যায়।

কৌশানি এই মুহূর্তে টলিউডের অন্যতম মোস্ট ফেভারিট অভিনেত্রী। ‘বহুরূপী’ ছবির হাত ধরে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলেছেন তিনি। এই মুহূর্তে অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। তবে ক্যারিয়ারের পাশাপাশি খুব স্বাভাবিকভাবেই উঠে আসে ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধনের কথাও।

বিয়ের কথা উঠতেই কৌশানি সবসময় জানান, সঠিক সময়ের অপেক্ষা করছেন তিনি। বিয়ে মানে লোক দেখানো নয় বরং বিয়ে এমন একটা দায়িত্ব যা অনেক ভেবেচিন্তে নিতে হয়। এই মুহূর্তে তিনি যেহেতু নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত তাই আপাতত বিয়ে নিয়ে চিন্তা করছেন না তিনি।

সম্প্রতি টিভি৯ সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে প্রশ্ন করায় কৌশানি বলেন, ‘এই মুহূর্তে যাদের বিয়ে হচ্ছে তাদের ছবি এবং ভিডিও দেখে আমরা আলোচনা করছি যে আমাদের বিয়েটা ঠিক কীভাবে হবে। আমাদের বিয়ে নিয়ে অনেক প্ল্যানিং আছে, সেই নিয়ে আমরা সব সময় কথাবার্তা বলি। কিন্তু এই মুহূর্তে বিয়ে নিয়ে কোনও প্ল্যানিং নেই।’

অভিনেত্রী বলেন, ‘কিছুদিন আগেই একটি সাক্ষাৎকার আমার শাশুড়ি মা বলেছিলেন যে আমি যদি আমার শাশুড়ি মায়ের নিজের সন্তান হতাম তাহলে তিনি এই মুহূর্তে আমাকে বিয়ের জন্য প্রেশার দিতেন না। আমি যখন আমার ক্যারিয়ারের এতটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি তখন তিনি চাইবেন না, আমি এই মুহূর্তে একটা অন্য দায়িত্ব নি।’

অভিনেত্রী আরও বলেন, ‘বিয়েটা শুধুমাত্র সমাজকে দেখানোর জন্য করব না। আমি যখন মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত হবো তখন নিশ্চয়ই করব।’

প্রসঙ্গত, ২০২৪ সালে ‘বহুরূপী’ ছবির পর ২০২৫ সালে ‘কিলবিল সোসাইটি’তে আবার নিজেকে প্রমাণ করেন কৌশানি। এরপর খুব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ ২’ ছবিতেও অসাধারণ অভিনয়ে করেন কৌশানি। তাই এই কথাটা বললে ভুল হবে না যে এই মুহূর্তে কৌশানি নিজেকে প্রমাণ করার দিকেই বেশি ফোকাস থাকতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *