সত্যিই কী গর্ভবতী অভিকা? আসল সত্যি ফাঁস করলেন নায়িকা

Spread the love

বালিকা বধূ ধারাবাহিকের মাধ্যমেই রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী অভিকা গোর। মাত্র তিন মাস আগেই মিলিন্দ চন্দওয়ানির সঙ্গে ধুমধাম করে বিয়ে সারেন তিনি। এই বিয়ের অনুষ্ঠানটি দেখানো হয়েছিল অন্যতম রিয়ালিটি শো পতি পত্নি ওর পাঙ্গা – তে। কিন্তু এবার বিয়ের তিন মাসের মধ্যেই অভিনেত্রীর গর্ভাবস্থা নিয়ে ছড়ালো গুঞ্জন।

খুব সম্প্রতি মিলিন্দ তাঁর ব্লগে অপ্রত্যাশিত নতুন শুরু কথাটি বলায় অনেকেই ভেবেছেন তাহলে হয়তো অভিনেত্রী গর্ভবতী হয়েছেন। কিন্তু তিন মাসের মধ্যেই অভিনেত্রীর গর্ভবতী হওয়া নিয়ে অনেকে অনেক কমেন্টও করেছিলেন সেই ব্লগে। এবার নিজের প্রেগনেন্সি নিয়ে কথা বলে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি টেলি টক ইন্ডিয়ার সঙ্গে একটি কথোপকথনে ও অভিকা বলেন, আমার প্রেগনেন্সি নিয়ে যে সমস্ত গুজব ছড়িয়েছে তার সম্পূর্ণ মিথ্যে। এরকম কিছুই হয়নি। এমন কিছু হলে অবশ্যই বলব। তবে একটি বড় খবর রয়েছে। আমরা শীঘ্রই সেটি আপনাদের জানাব।

কি বলেছিলেন মিলিন্দ?

ব্লগে মিলিন্দ বলেছিলেন, ২০২৬ সালে আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। এমন কিছু যা আমরা আশা করিনি আর কল্পনাও করিনি। আমরা স্বপ্নেও ভাবিনি এমনটা হবে। এটা একটা বিশাল এবং আশ্চর্যজনক পরিবর্তন আমাদের জীবনে।

এরপরই যখন অভিকা জিজ্ঞাসা করেন, তুমি কি নার্ভাস? তখন হেসে মিলিন্দ বলেন, একটু তো নার্ভাস। খুব স্বাভাবিক ভাবেই এমন কথা শুনে সকলেই ভেবেছিলেন তাহলে হয়তো বিয়ের পরেই নতুন অতিথি আসতে চলেছে নব দম্পতির জীবনে। কিন্তু সেটি যে একদম গুজব, তা প্রমাণ করে দিলেন অভিকা নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *