সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন রাজকুমার-পত্রলেখা

Spread the love

২০২৫ সালের ১৫ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন পত্রলেখা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন রাজকুমার এবং পত্রলেখা। সন্তানের জন্মের পর সেই খবর সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন রাজকুমার। তবে মেয়ের মুখ প্রকাশ্যে নিয়ে এলেন এবার।

১৮ জানুয়ারি রবিবার সকালে মেয়ের ছবি প্রকাশ করেন রাজকুমার। ছবিতে দেখা যায়, বাবা মায়ের হাতের মাঝে রয়েছে খুদের হাত। ক্যাপশনে তারকা দম্পতি লিখেছেন, ‘হৃদয়ের সবটুকু আনন্দ নিয়ে আমাদের জীবনের সেরা উপহার এবং আশীর্বাদের সঙ্গে পরিচয় করাচ্ছি আপনাদের।’এই ক্যাপশনেই মেয়ের নামও প্রকাশে নিয়ে আসেন তারকা দম্পতি। ক্যাপশনে তাঁরা লেখেন, ‘আশীর্বাদ করবেন আমাদের পার্বতী পাল রাওকে। এই ভাবেই মেয়ের সঙ্গে সকলের আলাপ করালেন তাঁরা। মেয়ের নামের সঙ্গে বাবা এবং মা দুজনের পদবী যোগ করেছেন তাঁরা।’

পার্বতী নামটির সঙ্গে যে মা দুর্গার নামের যোগ রয়েছে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রাজকুমারের এই পোষ্টে ভালোবাসার বন্যা বয়ে গিয়েছে কমেন্ট সেকশনে। আয়ুষ্মান খুরানা এবং ভূমি পেনডেকর একাধিক হার্ট ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট বক্স। অভিনেত্রী অহনা কুমরা মন্তব্য করে লিখেছেন, ‘পত্রলেখা এবং রাজকুমারকে অভিনন্দন এবং ছোট্ট পার্বতীকে স্বাগত জানাই।’

প্রসঙ্গত, চতুর্থ বিবাহ বার্ষিকীতেই সন্তানের আগমনের সুখবর দেন রাজকুমার ও পত্রলেখা। পত্রলেখার সঙ্গে রাজকুমারের বহু বছরের বন্ধুত্ব। পরবর্তীকালে সেই বন্ধুত্ব পরিণতি পায় প্রেমে। ২০১৪ সালে ‘সিটিলাইটস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করার পরেই সম্পর্ক আরও গাঢ় হয়। অবশেষে ২০১১ সালের অক্টোবর মাসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার এবং ঠিক এক মাসের মধ্যেই সাত পাকে বাঁধা পড়েন এই তারকা দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *