সমাজমাধ্যমে সমালোচনা নিয়ে কাদের কাঠগড়ায় তুললেন শাহিদ?

Spread the love

অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয় সর্বক্ষণ। ব্যক্তিগত ছবি পোস্ট হোক অথবা কোনও সিনেমার জন্য, কখনও না কখনও এমন পরিস্থিতির শিকার হতে হয় প্রায় প্রত্যেক কলাকুশলীদের। এই প্রসঙ্গে অনেকেই কড়া পদক্ষেপ তোলার হুমকি দিয়েছেন। এবার এই নিয়ে সরাসরি মুখ খুললেন ‘ও রোমিও’ খ্যাত শাহিদ কাপুর।

সম্প্রতি দ্যা রাইট অ্যাঙ্গেল উইথ সোনাল কালরার সঙ্গে সাক্ষাৎকারের সময় যখন অনলাইন ট্রোল বিষয়টি নিয়ে অভিনেতাকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, ‘যারা বলে আমি প্রভাবিত হই না আমি জানি না তারা কি কোনও সমস্যার মধ্যে থাকে। আর যে সমস্ত মানুষ এটা বলছে, তাদের বলি যে এটা আমাকে যথেষ্ট প্রভাবিত করে এবং তারা নিজেরা বিপদজনক জায়গায় রয়েছে।’

অভিনেতা বলেন, ‘আমি সব সময় এটাই বলি আর ভবিষ্যতেও বলব, আমাকে পুরনো দিনের মানুষ মনে করলেও আমি বলব যে কথা বলার যোগ্যতা থাকতে হয়। আমি ছোট থেকেই এই কথাটা শিখেছি, আমার বাবা-মায়ের থেকে। আমি অনেক কিছু দেখেছি ছোটবেলা থেকে, আমি অনেক মহান শিল্পীদের দেখেছি যে মানুষ তাদের সামনে কথা বলতে পারত না।’

শাহিদ বলেন, ‘এখন মানুষদের অনেক কিছু বলার অভ্যাস তৈরি হয়েছে। কিন্তু আগে নিজেকে দেখা উচিত যে আপনি কতটা জলে দাঁড়িয়ে আছেন তার পরে কথা বলা উচিত। তবে এখন এটাই সোশ্যাল ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আপনি এটাকে নেতিবাচক ভাবে দেখলেই হয় আপনি ভীতু না হয় আপনি অসুখী।’

শাহিদা আরও বলেন, ‘আমার মনে হয় যদি কারও মধ্যে অনেক নেতিবাচকতা তৈরি হয় তার মানে সেই ব্যক্তি ভেতর থেকে ভীষণ কষ্টে রয়েছে। তাই আপনাকে খুশি এবং ভালো থাকতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে ইতিবাচকতার মধ্যে রাখতে হবে। একজন যোদ্ধার মত ঘুরে দাঁড়াতে শিখতে হবে, তবে সবার আগে নিজেকে সাপোর্ট দিতে হবে।’

প্রসঙ্গত, বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’ ছবির বাজেট ১৩০ কোটি টাকা। এই জুটি এর আগে ‘হায়দার’, ‘কামিনে’ এবং ‘রেঙ্গুন’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। বিশাল ভরদ্বাজের এই ছবিগুলি বাণিজ্যিক ভাবে সফল না হলেও, তার ছবিগুলি সব সময়ই কিছু মনে রাখার মতো চরিত্র দিয়েছে। সমালোচক এবং দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে ‘ও রোমিও’। শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি ছাড়াও, ছবিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি, বিক্রান্ত ম্যাসি, অবিনাশ তিওয়ারি এবং ফরিদা জালাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *