সানির বর্ডার ২-র সুনামিতে! খরকুটোর মতো ভেসে গেল রানির মরদানি ৩

Spread the love

রণবীর সিং-এর ধুরন্ধরের পর, সানি দেওলের ‘বর্ডার ২’ বক্স অফিসে সুনামি নামিয়েছে। ২৩ জানুয়ারি মুক্তি পাওয়া ছবিটি ক্রমাগত আলোচনায় রয়েছে। ওয়ার ড্রামা ছবিটি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে। রানি মুখোপাধ্যায়ের সম্প্রতি মুক্তি পাওয়া ছবি মারদানী ৩ বর্ডার ২-এর এই সুনামির মাঝখানে আটকে গিয়েছে বলেই মনে হচ্ছে।

যদি দুটি ছবির রবিবারের সংগ্রহের দিকে তাকান, তবে আপনি বুঝতে পারবেন যে রানি মুখোপাধ্যায়ের ছবিটি কোনোভাবেই বর্ডার ২-এর আয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারছে না। যদিও প্রথম সপ্তাহান্ত যে কোনও ছবির জন্য বিশেষ।

বর্ডার ২ এবং মারদানী ৩-এর এই সপ্তাহান্তের আয় জানুন। রবিবার 1 ফেব্রুয়ারি, উভয় চলচ্চিত্রের আয়ের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। বর্ডার ২ তাঁর দ্বিতীয় রবিবারে ২০.৪৭ কোটি (প্রাথমিক প্রতিবেদন) টাকা আয় করেছে। ছবিটি এই ১০ দিনে মোট ২৭৩.২২ কোটি টাকা সংগ্রহ করেছে।

অন্যদিকে, রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি মারদানি ৩ খানিক টলমল। কারণ এটি বর্ডার ২-এর সুনামির কারণে সেভাবে উপার্জন করতে পারছে না। ছবিটি তার প্রথম শনিবার৬.২৫ কোটি টাকা এবং রবিবার ৬.৩৪ কোটি টাকা আয় করেছে। সিনেমার মোট আয় ১৬.৫৯ কোটিতে পৌঁছেছে। প্রথম উইকএন্ডে বিশেষ কিছু করে দেখাতে পারেনি মারদানি।

অর্থাৎ মুক্তির পরের প্রথম তিন দিনে জমিয়ে বসতে পারছে না মরদানি ৩। এমনকী, বহু আগে মুক্তি পাওয়া বর্ডার ২-এর থেকে অনেক কম টাকা রোজগার করেছে। আর এরকটা চলতে থাকলে, বক্স অফিসে হিট তকমা জেটা বেশ মুশকিল হবে মরদানি ৩-এর পক্ষে।

সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেট্টি এবং দিলজিৎ দোসাঞ্জ অভিনীত বর্ডার ২ ছবিটি ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছিল। ২৬ জানুয়ারির ছুটিতে দারুণ রোজগার করে বর্ডার ২। একই সময়ে, মারদানি ৩ মুক্তি পেয়েছিল ৩০ জানুয়ারি। আর যেহেতু বর্ডার ২ বক্স অফিসে বেশ শক্তিশালী দখল রেখেছে, তাই যাত্রাটা মসৃণ হবে না রানির পক্ষে। এখন আশা করা হচ্ছে যে, প্রায় ৭৫ কোটি টাকা বাজেটে তৈরি পাওয়া মরদানি ৩ অন্তত নিজের বাজেট বের করে ফেলতে পারবে বক্স অফিস থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *