বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা সরকার। চলতি বছরেই সাতপাকে বাধা পড়বেন প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে। আর এবার প্রকাশ্যে এল বিয়ের দিনক্ষণ। জানা গিয়েছে কোথায় বিয়ের আসর বসবে।নায়িকার হবু বর দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মধুমিতা তাঁদের প্রেমের খবর সামনে আনেন ২০২৪ সাল নাগাদ। যদিও দু’জনে সম্পর্কে রয়েছেন আরও কিছু সময় আগে থেকে। তারপর একসঙ্গে নানা জায়গায় ঘুরতেো গিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে আগামী বছরের প্রথম মাসেই দ্বিতীয় বিয়ে সারতে চলেছেন তিনি। জানা গিয়েছে ২৩ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন মধুমিতা- দেবমাল্য। জানা গিয়েছে, বারুইপুর রাজবাড়িতে বসবে বিয়ের আসর। তারপর ২৫ জানুয়ারি হবে রিসেপশন। শোভাবাজার রাজবাড়িতে বসবে প্রীতিভোজের আসর। কিন্তু বিয়েতে কেমন সাজাবেন তাঁরা? জানা গিয়েছে, বিয়ের দিন সাবেকী সাজেই সাজবেন তাঁরা।
প্রসঙ্গত, এর আগেও ঘর বেঁধেছিলেন মধুমিতা। তখন তাঁর অনেকটাই অল্প বয়স ছিল। প্রথম মেগা ‘সবিনয় নিবেদন’ চলাকালীনই সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেটেই হয়েছিল আলাপ। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে বিয়ে করে ফেলেন মধুমিতা। তারপর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর থেকে নিজেকে ‘সিঙ্গল’ বলেই দাবি করেন টলি নায়িকা।
কাজের সূত্রে, বর্তমানে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে মধুমিতাকে ঝিল’ -এর চরিত্রে দেখা যাচ্ছে। এই মেগার হাত ধরেই প্রায় অনেক বছর পর ছোট পর্দায় ফিরেছেন নায়িকা। ম্যাজিক মোমেন্ট প্রযোজিত এই মেগায় নায়িকার বিপরীতে নীল ভট্টাচার্যকে দেখা যাচ্ছে। মেগায় তাঁর চরিত্রের নাম ‘শাক্য’।

তবে ছোট পর্দার হাত ধরেই প্রথম বিনোদন জগতে পা রেখেছিলেন মধুমিতা। ২০১১ সালে মহুয়া বাংলা নামে একটি চ্যানেলে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে তিনি প্রথম টলিপাড়ায় আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে, ‘কুসুমদোলা’ ধারাবাহিকের পরে দীর্ঘদিন বাংলা টেলিভিশন থেকে বিরতি নিয়েছিলেন। তারপর নানা ছবি ও সিরিজে নায়িকার দেখা মিলেছে।