২০০৩ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘তেরে নাম’, সেই বছরের সবথেকে হিট ছবি ছিল সলমন খানের এই সিনেমাটি। অভিনয় থেকে শুরু করে ভাইজানের গেটআপ, সবকিছুই ছিল ইউনিক। ভূমিকা চাওলার বিপরীতে সলমনের সেই প্রেমকাহিনি আজও গায়ে কাঁটা দেয়।
২৩ বছর পর দর্শকদের আবার মুগ্ধ করতে ফিরছে ‘তেরে নাম’। না, নতুন করে নয় বরং পুরনো ছবিটি আবার বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সীমিত সময়ের জন্য। ইতিমধ্যেই PVR ও INOX আনুষ্ঠানিকভাবে এই খবরটি নিশ্চিত করেছে।তরুণ প্রজন্মের মানুষ যারা শুধুমাত্র টেলিভিশন এবং ওটিটি প্লাটফর্মে এই ছবিটি দেখেছেন তাদের কাছে ছবিটি দেখার একটি বড় সুযোগ আসতে চলেছে। যারা ভাইজানকে এক থা টাইগার অথবা বাজরাঙ্গি ভাইজানের মতো ছবির জন্য চেনে তারা নতুন করে সলমন খানকে চিনবেন ‘তেরে নাম’ ছবির হাত ধরে
‘তেরে নাম’ ছবির পুনঃপ্রকাশ নিয়ে বহু ভক্ত মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, ভীষণ ভীষণ উত্তেজিত। অন্য একজন লিখেছেন, রাধে আবার ফিরে এসেছে। তৃতীয় একজন লিখেছেন, আরো বেশি দিনের জন্য কিন্তু চাই এই ছবিটি। কেউ আবার লিখেছেন, এই ছবিটা মিস করা যাবে না।
প্রসঙ্গত, শুধু ‘তেরে নাম’ নয়, বলিউডের আরো কালজয়ী ছবি মুক্তি পাবে আগামী মাসে। একদিকে যেমন দেবদাস মুক্তি পাবে আগামী ৬ ফেব্রুয়ারি যেমন অন্যদিকে যুবা মুক্তি পেতে চলেছে ২০ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘তেরে নাম’।
তেরে নাম সম্পর্কে
সতীশ কৌশিক পরিচালিত, ‘তেরে নাম’ তার প্রথম মুক্তির পর থেকেই কাল্ট মর্যাদা উপভোগ করেছে। সলমন খানের রাধে চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারের সবচেয়ে সংজ্ঞায়িত অভিনয়গুলির মধ্যে একটি হয়ে ওঠে। ছবির গান ও গল্প মানুষের মধ্যে আজও দাগ কেটে রয়েছে।
