৪১-এ পা ‘সায়রাহর পাপা’ সিদ্ধার্থের! মেয়ের সঙ্গে ১ম জন্মদিন

Spread the love

বয়স যে কেবল একটা সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ১৬ জানুয়ারি, শুক্রবার ৪১ বছরে পা দিলেন তিনি। তবে এবারের জন্মদিনটি সিদ্ধার্থের কাছে একটু বেশিই স্পেশাল, কারণ মেয়ে কোলে প্রথমবার জন্মদিনের কেক কাটলেন সিদ্ধার্থ। স্বামীর জন্মদিনে কেবল শুভেচ্ছা জানানোই নয়, তাঁদের একান্ত যাপনের এক মিষ্টি ঝলক ভক্তদের উপহার দিলেন কিয়ারা আডবানি।

‘সারায়ার বাবা’র জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন কিয়ারা, যেখানে সিদ্ধার্থকে কেক কাটতে দেখা যাচ্ছে। তবে সবথেকে বেশি নজর কেড়েছে কিয়ারার দেওয়া ক্যাপশন। তিনি সিদ্ধার্থকে ‘সারায়াহ-র পাপা’ (Saraayah’s Papa) বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, এদিন বরের জন্য মাইক হাতে গানও গেয়েছেন কিয়ারা, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির ড্রয়িং রুমে খুব সাধারণভাবে অথচ রুচিশীলভাবে সাজানো হয়েছে বার্থডে সেটআপ। সিদ্ধার্থকে বেশ ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে, চোখেমুখে ছিল তৃপ্তির হাসি। বছরই (২০২৫) তাঁদের জীবনে এসেছে ছোট্ট সায়রাহ। বাবা হওয়ার পর সিদ্ধার্থের ব্যক্তিত্বে যে এক অন্যরকম শান্ত ও দায়িত্বশীল ছাপ পড়েছে, ভিডিওর ছবিতে তা স্পষ্ট। কিয়ারার গাওয়া গানের সুরে সিদ্ধার্থের লাজুক হাসি দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কিয়ারা যখন গান গাইছিলেন, সিদ্ধার্থকে লাজুক হাসিতে কেক কাটতে দেখা যায়। কোনো জাঁকজমকপূর্ণ পার্টি নয়, বরং নিজেদের ব্যক্তিগত পরিসরে এই বিশেষ দিনটি কাটাতে পছন্দ করেছেন এই তারকা দম্পতি।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে রাজকীয় কায়দায় বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের পর থেকে তাঁদের প্রতিটি ছোটখাটো মুহূর্ত অনুরাগীদের কাছে অত্যন্ত প্রিয়। বিশেষ করে কিয়ারা যেভাবে সিদ্ধার্থের খুঁটিনাটি বিষয়ের যত্ন নেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশংসা করেন, তা দেখে নেটিজেনরা বলছেন— ‘একেই বলে পারফেক্ট কাপল গোলস।’ সিদ্ধার্থের জন্মদিনে বি-টাউনের অনেক তারকা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে কিয়ারার এই ‘সারায়ার পাপা’ সম্বোধনটিই এখন ইন্টারনেটে সবথেকে বেশি ট্রেন্ডিং। কারণ করণ জোহর, মনীশ মালহোত্রা এবং অন্যান্যরা সহ ঘনিষ্ঠ বন্ধুরা সিদ্ধার্থের জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন। পরে সিদ্ধার্থকে কিয়ারাকে পাশে রেখে কেক কাটতে দেখা যায়, যা একটি হৃদয়গ্রাহী পারিবারিক মুহূর্ত তৈরি করে। পোস্টটি শেয়ার করে কিয়ারা লিখেছেন, ‘সারায়ার প্রিয় মানুষ এবং সবচেয়ে সুন্দর – ইনসাইড আউট। এখনও তোমার উপর ক্রাশ খাচ্ছি, আর এখন আমাদের খুদেও তোমার উপর ক্রাশ খাচ্ছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *