৫০ বছর ধরে অমিতাভ ছায়াসঙ্গী তিনি! কে সেই ব্যাক্তি?

Spread the love

কাজের বাইরে সব সময় স্ত্রীকে পাশে পেয়েছেন অমিতাভ। বড় কোন দুর্ঘটনা হোক অথবা আর্থিক ক্ষতি, জয়া বচ্চনকে সবসময় পাশে পেয়েছেন অভিনেতা। কিন্তু আপনি হয়তো জানলে অবাক হয়ে যাবেন, দীর্ঘ ৫০ বছর ধরে আরও এক ব্যক্তি রয়েছেন যিনি সবসময় অমিতাভ বচ্চনের পাশে থেকেছেন ছায়া সঙ্গী হয়ে।

সম্প্রতি কৌন বানেগা ক্রোড়পতির শেষ দিনে এই ব্যক্তির সঙ্গে পরিচয় করালেন অমিতাভ বচ্চন। জানালেন, কিভাবে ৫০ বছর ধরে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাঁর পাশে ছিলেন তিনি। বাড়িতে কোনও দুর্ঘটনা ঘটে গেলেও সেই কষ্ট বুকে চেপে অমিতাভের পাশে থেকেছেন স্বতন্ত্র প্রহরীর মত।কিন্তু কে সেই ব্যক্তি যিনি ৫০ বছর ধরে অমিতাভ বচ্চনের পাশে থেকেছেন। তিনি আর কেউ নন, অমিতাভ বচ্চনের নিজের রূপটান শিল্পী দীপক সাবন্ত। সকলের সঙ্গে দীপকের পরিচয় করিয়ে অমিতাভ বলেন, ‘এই ৫০ বছরে প্রায় ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছি আমি। পৃথিবীর যে প্রান্তে আমি কাজ করেছি সেখানে সময় মত পৌঁছে গিয়েছে দীপক। কোনদিন আমাকে ছেড়ে যায়নি কোথাও।’

অমিতাভ আরও বলেন, ‘তিন দিন আগে ওর দাদার মৃত্যু হয়। সেই কষ্ট সরিয়ে সময়মতো কাজে এসেছে ও। একেই হয়তো বলে একাগ্রতা। ওর আমার প্রতি এই ভালোবাসা আমি কোনদিন ভুলবো না।’ যদিও অমিতাভের এই কথায় উল্টো দিক থেকে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দীপকও।

দীপক বলেন, ‘স্যার আমাকে সব সময় মাটিতে পা রেখে চলতে শিখিয়েছেন। একজন এমন মানুষের সঙ্গে সারা জীবন কাজ করতে পারা সৌভাগ্যের ব্যাপার। আমিও কৃতজ্ঞ স্যারের কাছে।’ আপাতত শেষ হল কেবিসি সিজন ১৬। চোখের জলে শেষ এপিসোড শেষ করলেন অমিতাভ। এবার আবার নতুন সেদিনের জন্য অপেক্ষা করবেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *