আজকাল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভীষণভাবে মাথাচাড়া দিয়েছে। যেখানে যে কেউ চাইলে বৃদ্ধ বয়সে নিজেকে কেমন দেখতে লাগবে, বা কোনো পুরুষ নারী হলে বা কোনো নারী পুরুষ হলে কেমন দেখতে হতেন, এরকম সব ছবি বানিয়ে নেওয়া সম্ভব। এ.আই মিম নেশন নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে দেখানো হল আশি বছর বয়সে শাহরুখ খান, করিনা কাপুরদের দেখতে কেমন লাগত।
এআই মিম নেশনের এই ইনস্টাগ্রাম ভিডিয়োতে শাহরুখ খান, করিশমা কাপুর, প্রীতি জিন্টা, হৃতিক রোশন, করিনা কাপুর এবং রণবীর সিংয়ের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। প্রত্যেকেই বছর আশির বৃদ্ধ-বৃদ্ধা হিসেবে দেখানো হয়েছে। বিশেষ বিষয় হলো, এই কাল্পনিক ছবিগুলোতেও কিং খানকে দারুন দেখাচ্ছে।
এআই-জেনারেটেড ভিডিয়ো ক্লিপটি শুরু হয় বয়স্ক কারিনা কাপুরকে দিয়ে, যার চুল ছোট সাদা, পরা ধূসর রঙের স্যুট। করিনার এই লুকটি আশির দশকের নায়িকা জিনাত আমানের সাথে সাদৃশ্যপূর্ণ। লাল পোশাকে কালো ও ধূসর চুলের বয়স্ক হিসেবেও শাহরুখকে সুদর্শন দেখাচ্ছে। তার হাসির সামনে অভিনেতার বয়স অনুমান করা সত্যিই কঠিন। তাই ভক্তরা তাকে এই স্টাইলে দেখে খুশি। এই কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভিডিয়োটিতে প্রীতি জিন্টাকেও দেখানো হয়েছে যিনি একটি প্রিন্টেড গোলাপি পোশাক পরে আছেন এবং তাঁকে বাগানে হাঁটতে দেখা যাচ্ছে।ভিডিয়োটিতে রণবীর সিংকেও দেখা যাচ্ছে, যিনি ৮০ বছর বয়সেও রঙিন পোশাক পরে আছেন। করিশ্মা কাপুরকে একজন বৃদ্ধার মতো দেখাচ্ছে। তাঁকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। হৃতিক রোশনের লুকে খুব বেশি পরিবর্তন নেই। মুখে কিছু বলিরেখা এবং পেটে সামান্য দাগ আছে।

নেটিজেনরা এই ভিডিয়োটি বেশ পছন্দ করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্রীতি জিন্টাকে দেখতে সুন্দর লাগছে’। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি কি প্রীতি জিন্টার শৈশবের একটি ভিডিয়ো বানাতে পারেন?’ আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘রণবীর সিং দেখতে আলবার্ট আইনস্টাইনের মতো’! একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে তিনি মাধুরী দীক্ষিত এবং করণ জোহরকেও এভাবে দেখতে চান।