India on Sheikh Hasina। তারেকের সফর জল্পনার মাঝে ঢাকায় দাঁড়িয়ে হাসিনা নিয়ে বড় বার্তা ভারতের দূত দীনেশ ত্রিবেদীর

Spread the love

শনিবার ঢাকার এক নামজাদা হোটেলে চলছিল ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ র অনুষ্ঠান। সেখানে এক প্রশ্নোত্তর পর্ব চলাকালে অনুষ্ঠানে উপস্থিত, বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর কাছে আসে শেখ হাসিনা সংক্রান্ত এক প্রশ্ন। ঢাকার মাটিতে দাঁড়িয়েই শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া সংক্রান্ত প্রশ্নের স্পষ্ট জবাব দেন দীনেশ ত্রিবেদী।

দীনেশ ত্রিবেদীর কাছে প্রশ্ন ছিল, শেখ হাসিনাকে ভারত কবে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করবে, তা নিয়ে। জবাবে সোজাসাপ্টাভাবে দিল্লির অবস্থান বুঝিয়ে দেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতের সাফ কথা,‘ হাসিনাজিকে আইএএফ (ভারতীয় বিমানবাহিনী) বা ভারতের সেনাবাহিনী নিয়ে আসেননি।’ এরই সঙ্গে তিনি বলেন, ‘ওই সময় বাংলাদেশের বিয়োগান্তক ঘটনার কারণে তিনি এসেছিলেন। এমন ঘটনা সংগঠিত হওয়া উচিত ছিল না, যেখানে নিরপরাধ মানুষ প্রাণ দিয়েছেন। বাংলাদেশের সামরিক বিমানে তাঁকে ভারতে নেওয়া হয়েছিল।’ ২০২৪ সালের ৫ আগস্টে বাংলাদেশে আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে দীনেশ ত্রিবেদী বলেন,‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া কোনও বিকল্প ছিল না। আমরা যদি তাঁকে অবতরণের অনুমতি না দিতাম, তবে একদম অন্য রকম এক পরিস্থিতির সৃষ্টি হত।’ ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতির গুরুত্ব বুঝিয়েও বার্তা দেন দীনেশ ত্রিবেদী। তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার সময় তিনি, ভারতের প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই পরিচিত ছিলেন। দীনেশ ত্রিবেদী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যখন ঢাকা ত্যাগ করেন, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারত এই পরিস্থিতিটির জন্য প্রস্তুত ছিল না।’

  1. প্রসঙ্গত, শেখ হাসিনা সদ্য গত ৫ আগস্ট দিল্লিতে এক অনুষ্ঠানে অংশ নেন। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে তারেক রহমানের শাসনাধীন ঢাকা। সেপ্টেম্বরে ব্রিকসের সময় তারেক রহমানকে ভারতে আসার আমন্ত্রণ জানানো হলেও, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আসেননি। এরপর জল্পনা ছিল যে, সম্ভবত নভেম্বর মাসে ভারতে আসতে পারেন তারেক রহমান। তবে শোনা যাচ্ছে, নভেম্বর মাসে তারেক যাবেন মক্কা প্যাক্টের দুই অংশীদার তুরস্ক ও সৌদির সফরে। এদিকে, ডিসেম্বর মাসে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে শেখ হাসিনার। এর মাঝে, তারেক রহমানের ভারত সফর কবে হয়, তা নিয়ে রয়েছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *