‘আপনি জঙ্গি…’! আমেরিকায় ‘জনরোষের’ শিকার হুইলচেয়ারে বসা ইউনুস!

Spread the love

Yunus heckled at New York Airport: নিউ ইয়র্ক বিমানবন্দরে মহম্মদ ইউনুস জনরোষের মুখে পড়েছেন বলে দাবি করা হল। সংবাদমাধ্যম কালের কণ্ঠের পোস্ট করা ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে বাংলাদেশের (প্রাক্তন) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দেখেই ‘ইউ টেরোরিস্ট’ (আপনি জঙ্গি) বলতে থাকেন কয়েকজন। ইউনুস হুইলচেয়ারে বসেছিলেন। আর সেই হুইলচেয়ার টেনে নিয়ে যাচ্ছিলেন একজন। সেইসময় তাঁকে ঘিরে ধরেন কয়েকজন। যাঁরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তার জেরে রীতিমতো বিড়ম্বনায় পড়ে যান ইউনুস।

আমেরিকায় ‘মব’-র শিকার ইউনুস?

ওই ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ইউ টেরোরিস্ট (আপনি জঙ্গি)। আপনি কেন এসেছেন এখানে? কেন এই দেশে এসেছেন আপনি? আমাদের দেশে আপনি হাজার-হাজার পুলিশকর্মীকে খুন করেছেন। আপনি এখানে কেন এসেছেন? দ্য টেরোরিস্ট (জঙ্গি)। উনি আমার দেশে হাজার-হাজার পুলিশকর্মীকে খুন করেছেন। উনি আমার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন।’

 

‘কর্মফল খুবই ভয়ানক’, ইউনুসকে নিশানা

আর সেই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি ইনিউজ বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক বাংলাদেশি নেটিজেনকে বলতে শোনা যায়, ‘যেমন কর্ম, তেমন ফল।’ অপর একজন বলেন, ‘কর্মফল খুবই ভয়ানক।’ এক নেটিজেন আবার বলেছেন, ‘মবের জনক যখন নিজেই আক্রান্ত।’

হাসিনাকে ‘জননী’ হিসেবে উল্লেখ করেন এক বিক্ষোভকারী

আর যাঁরা সেই ‘বিক্ষোভ’ দেখান ইউনুসকে ঘিরে, তাঁদের একজন টিভি উপস্থাপক খন্দকার ইসমাইলের ভিডিয়োয় দাবি করেন যে দুপুরে দোহা থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে আসছেন জানতে পেরেই তাঁরা বিমানবন্দরে চলে আসেন। যিনি নিজেকে ‘দেশপ্রেমিক’ হিসেবে দাবি করেছেন। আর ‘জননী’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ইউনুসকে ‘খুনি’ বলে অভিযোগ করেছেন যে বাংলাদেশে তাঁর বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।

‘নিজের ব্যবসার জন্য বাংলাদেশের উন্নতি চাননি ইউনুস’

ওই অনুষ্ঠানেই নিজেকে আওয়ামি লিগের সমর্থক হিসেবে একজন দাবি করেন, এক শ্বেতাঙ্গ মহিলাও ইউনুসের বিরুদ্ধে মুখ খুলেছেন। কারণ পুরো বিশ্বের সামনেই ইউনুসের কর্মকাণ্ড ফাঁস হয়ে গিয়েছে। ‘স্বৈরাচারী’ ইউনুসের কারণে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ইউনুস যে ব্যবসা করেন, সেটা চলে দরিদ্র দেশে। সেজন্য ইউনুস কখনও চাননি যে বাংলাদেশের উন্নতি হোক। নিজের ব্যবসার বহর বাড়ানোর জন্য অনেক টাকা বিনিয়োগ করে হাসিনাকে মেরে ফেলার ছক কষেছিলেন বলেও অভিযোগ করেছেন ওই আওয়ামি লিগের সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *