ধুলিয়ানে গুলিতে নিহত খুনের মামলায় ধৃত! ঠিক কী ঘটেছিল?

Spread the love

গাইঘাটায় এনকাউন্টারের পর এবার রাজ্যে একই দিনে আরও এক এনকাউন্টারের ঘটনা। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের ধুলিয়ান। সেখানে খুনের মামলায় ধৃত এক অভিযুক্ত আসামি এনকাউন্টারে নিহত হয়েছে বলে খবর। নিহতের নাম সামাউন শেখ বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করে ধৃত সামাউন। তখনই তাকে পাল্টা গুলি করতে বাধ্য হয় পুলিশ।

মুর্শিদাবাদের সমরেশগঞ্জের সুজিত মণ্ডলের খুনের ঘটনায় অভিযুক্ত ছিল সামাউন। সুজিতকে যেখানে খুন করা হয়েছিল, সেখানেই এদিন সামাউনকে নিয়ে যাওয়া হয় ঘটনার তদন্তের স্বার্থে পুনর্বিন্যাস করতে। তখনই পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করে সামাউন। পাল্টা তাকে থামাতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে। তিন রাউন্ড গুলিও চালানো হয়, বলে অভিযোগ। পাল্টা গুলিতে জখম হন সামাউন। তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক জানিয়ে দেন আগেই মারা গিয়েছেন ওই যুবক। জঙ্গিপুরে এক জেলাপুলিশ আধিকারিক বলেন, খুনের ঘটনার তদন্ত করছিল রাজ্য সিআইডি, আজ (মঙ্গলবার) ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়, সেই সময় গুলি চলার ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ২৮ অগস্ট রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকার বাসিন্দা সুজিত। কয়েকদিন পর সুজিতের খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে তিন অভিযুক্ত সামিউল শেখ, তাজকিরা বিবি এবং জনি শেখকে পুলিশ। এদিকে, অভিযোগ ওঠে সুজিতের স্ত্রী সুমনা মণ্ডল স্থানীয় পুলিশ ফাঁড়িতে বারংবার সাহায্য চেয়ে পাননি বলে। সেই ঘটনাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ত্রুটি বলে উল্লেখও করেছিলেন। ঘটনার পর, সামশেরগঞ্জের আইসি সুব্রত ঘোষকে লাইনে ক্লোজ় করে তাঁর বিরুদ্ধে জোনাল আইজি-কে দিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিনকে শাস্তিমূলক বদলি করা হয়। এদিকে, সুজিত খুনে ধৃত ৩ জনের মধ্যে একজন হল সামাউন। এদিন এই সামাউনই এনকাউন্টারে নিহত হয় মুর্শিদাবাদে। এদিকে, এর আগে, উত্তর ২৪ পরগনার গাইঘাটায় প্রহ্লাদ দাস নামে এক ধর্ষণে অভিযুক্তেরও মৃত্যু হয় পুলিশি একাউন্টারে। জানা যায়, প্রহ্লাদও ঘটনার পুর্নবিন্যাসের সময় পুলিশের রিভলভার ছিনিয়ে পালাতে চেষ্টা করে, বলে অভিযোগ রয়েছে। তখনই পুলিশ পাল্টা গুলি চালায়। পরে প্রহ্লাদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *