Bengal Weather Forecast Latest Update। ঘূর্ণিঝড় দুর্বল হতেই আরও ১ নিম্নচাপ তৈরি সাগরে

Spread the love

Bengal Weather Forecast Latest Update: একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই বঙ্গোসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হল। দেওয়া হল গভীর নিম্নচাপের সতর্কতাও। আপাতত যা ইঙ্গিত, তাতে সেটির অভিমুখ হবে ভারতের পূর্ব উপকূলের দিকেই। এমনকী কয়েকটি মডেলে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও এখনই সেরকম সতর্কতা জারি করা হয়নি ভারতীয় মৌসম ভবনের তরফে। আবহাওয়াবিদদের মতে, এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয়। তাতে অহেতুক আতঙ্ক তৈরি হয়।

শুক্রবার সুস্পষ্ট নিম্নচাপ, শনিবার গভীর নিম্নচাপ

আপাতত মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, সেটার প্রভাবে একই এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তারপর অগ্রসর হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। আর পরবর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের উপরে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।

 

কোনদিকে যাবে সম্ভাব্য গভীর নিম্নচাপ?

অর্থাৎ আজ যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। একটি বেসরকারি আবহাওয়া সংস্থার তরফে জানানো হয়েছে, ওই সিস্টেমের গন্তব্য ভারতের পূর্ব উপকূলের দিকে হলেও ঠিক কোনদিকে যাবে, তা এখনই একেবারে হলফ করে বলা যাবে না। আপাতত আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে উত্তর তামিলনাড়ু এবং ওড়িশা উপকূলের মধ্যে ওই সম্ভাব্য গভীর নিম্নচাপ আসতে পারে। সেটা কোথায় আসবে, তার উপরই নির্ভর করবে যে কতটা বৃষ্টি হবে সম্ভাব্য গভীর নিম্নচাপের ফলে।

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে গেল

এমনিতে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ইতিমধ্যে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপরে অবস্থান করবে। যা আরও উত্তর দিকে অগ্রসর হবে। আর আজ সন্ধ্যার মধ্যে দুর্বল হয়ে গিয়েছে পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে।

আজ কোথায় কোথায় ভারী বৃষ্টি ও ঝড় হবে?

১) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Leave a Reply