পেশেন্টের লাইনে দাঁড়িয়ে! পাশে মনের মানুষ! হল ‘মাটির মানুষ’ ঝিলমের প্রশংসা

Spread the love

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে খ্যাতির শীর্ষে ছিলেন ঝিলম গুপ্ত। তবে বিগ বস বাংলায় ভাগ নেওয়ার পর থেকে যেন সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মস্করা করেছেন, গান বেঁধেছেন, সব মিলিয়ে বিগ বস বাংলায় তাঁর যোগদান বিশেষ উল্লেখের দাবি রাখে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মাঝপথে বিগ বস বাংলা ছাড়তে হয় ঝিলমকে।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটি সরকারি হাসপাতালের বাইরে লম্বা লাইন, তাতে দাঁড়িয়ে রয়েছেন ঝিলম গুপ্ত। তাঁর হাতে একটি কাগজ। পাশে দেখা গেল ঝিলমের ঘনিষ্ঠ বান্ধবীকেও।

করুণা শিট নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো পোস্ট করে লেখা হয়, ‘ঝিলম গুপ্তকে দেখলাম। মেডিকেল হাসপাতালের ভর্তির লাইনে দাঁড়িয়ে থাকতে। তুমি সুস্থ হয়ে ফিরে এসো। অনেক ভালবাসা।’ আর এই পোস্ট মুহূর্তে ভাইরাল। একজন মন্তব্য করলেন, ‘কতটা মাটির মানুষ। চাইলেই বড় বেসরকারি হাসপাতালে যেতে পারত। এই কারণেই মেয়েটা সবার মনে জায়গা করে নিয়েছে।’

Leave a Reply