সিঁড়িতে পড়ে যেতেই পাপারাজ্জির দিকে হাত বাড়ালেন অভিনেত্রী

Spread the love

সব সময় হাসি মুখে কথা বলতেই ভালোবাসেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। খুব একটা রেগে গিয়ে অথবা চেঁচিয়ে তাঁকে কথা বলতে কেউ কোনদিন শোনেনি। সর্বদা হাসিমুখে পোস্ট দিয়ে ছবি তুলতে দেখা যায় শ্রাবন্তীকে। ব্যক্তিগত জীবনে যতই ওঠাপড়া থাকুক না কেন, যতই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হোক না কেন, শ্রাবন্তী চিরকাল মিষ্টি ভাবেই সকলের সঙ্গে কথা বলেছেন।

এবার শ্রাবন্তীর সেই মানবিক রূপ আরো একবার প্রকাশ্যে এলো। সম্প্রতি একটি ইভেন্টে ছবি শিকারীদের মধ্যে একজন ছবি তুলতে গিয়ে আচমকা পড়ে যান সিঁড়িতে। যদিও এমন ঘটনা প্রায়শই দেখতে পাওয়া যায়। তারকাদের ছবি বা ভিডিও তুলতে গিয়ে রাস্তায় অথবা অন্য কোথাও বহুবার পড়ে যেতে দেখা যায় ছবি শিকারীদের।

 

তেমনি একটি ঘটনা ঘটল সম্প্রতি আর ঘটনার পরিপ্রেক্ষিতে যে কাজটি করলেন শ্রাবন্তী তা দেখে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, কালো পোশাক পরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শত শত মানুষের ভিড়ে ছিলেন বেশ কিছু ছবি শিকারি, যার মধ্যে একজন হঠাৎ করেই পড়ে যান সিঁড়ির মধ্যে। এমন একটি আকস্মিক ঘটনায় তিনি নিজেও হতবম্ব হয়ে যান। কিন্তু শ্রাবন্তী তখনই তার দিকে হাত বাড়িয়ে দেন এবং তাকে টেনে ধরে সোজা করে দাঁড় করান। শ্রাবন্তীর এই রূপ দেখে অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন সকলে।

প্রসঙ্গত, অনেক ছোটবেলা থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শ্রাবন্তী। মাত্র ১৮ বছর বয়সেই বিয়ে হয়ে যায় কিন্তু সেই বিয়ে পরে টেকেনি। পরে আরো দু’বার বিয়ের পিঁড়িতে বসলে ওদের ভাগ্যবশত সেগুলো ভেঙে যায়। এখন একমাত্র ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন শ্রাবন্তী।

২০২৫ সালে ‘দেবী চৌধুরানী’ ছবিতে অসাধারণ অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন শ্রাবন্তী। খুব সম্প্রতি জীতু কমলের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি যেটি খুব তাড়াতাড়ি বড় পর্দায় মুক্তি পাবে। ছবির নাম ‘এরাও মানুষ’।

Leave a Reply