পারিবারিক ভিডিওয় কেন নেই দুর্নিবারের পরিবার?

Spread the love
Durnibar Saha: পারিবারিক ভিডিওয় কেন নেই দুর্নিবারের পরিবার প্রশ্ন উঠেছে সকলের মনে।

প্রায় ৬০ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে বিগ বসের বাড়িতে। খুব স্বাভাবিকভাবেই প্রতিযোগীরা এখন ভীষণভাবে মিস করছেন নিজেদের বাড়ির মানুষদের। অন্যদিকে বাড়ির সকলেও বাড়ির মানুষদের মিস করছেন ভীষণভাবে। এইসবের মধ্যেই স্টার জলসার তরফ থেকে বিগ বসের বাড়িতে যারা রয়েছেন তাদের প্রত্যেকের বাড়ির সদস্যদের নিয়ে একটি ভিডিও তৈরি করে।

এই মুহূর্তে ১১ জন প্রতিযোগী রয়েছে বিগ বসের ঘরে। তাদের মধ্যে প্রত্যেকের পরিবারের তরফ থেকে ভিডিও পোস্ট করা হলেও দুর্নিবার আর জীতু কমলের বাড়ি থেকে কোনও ভিডিও দেখতে পাওয়া যায়নি। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন উঠেছে সকলের মনে। যেখানে প্রত্যেকের পরিবারের সদস্যরা ভিডিও তৈরি করেছেন সেখানে কেন এই দুই সদস্যর পরিবার এগিয়ে এলেন না?

বিষয়টি নিয়ে জীতুর পরিবারের তরফ থেকে কোনও মন্তব্য প্রকাশ না করা হলেও দুর্নিবারের বাবা নিজের অবস্থান প্রকাশ করেছেন। দুর্নিবারের পরিবারের কেউ কেন ভিডিও করলেন না এই বিষয় নিয়ে একটি পোস্ট করেছিলেন জনৈক নেটিজেন। সেই পোস্টের কমেন্ট বক্সেই সমস্ত প্রশ্নের উত্তর দিকে দেখা গেল দুর্নিবারের বাবাকে।দুর্নিবারের বাবা কমেন্টে লেখেন, ‘আমি দুর্নিবারের বাবা বলছি। চ্যানেল যখন যোগাযোগ করেছিল তখন আমরা বাড়িতে ছিলাম না কেউ। ফ্যামিলি উইকের জন্য শ্যুট হবে। তখন সবাই দেখতে পাবে। দুর্নিবারের জন্য সকলের আন্তরিক সমর্থনকে ধন্যবাদ জানাই।’দুর্নিবারের বাবার তরফ থেকে এই মন্তব্য প্রকাশ্যে আসার পর কিছুটা স্বস্তি পেয়েছেন অনেকে। বোঝাই যাচ্ছে আগামী সপ্তাহে গায়কের পরিবারে তরফ থেকে একটি বড় চমক আসতে চলেছে। তবে সেটা কি জানার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন।প্রসঙ্গত, আজ রবিবার দাদার দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায় বিগ বস প্রতিযোগীদের মধ্যে একজনকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেবেন। জনসাধারণের ভোটে যে সবথেকে কম যোগ্য সেই বেরিয়ে যাবে বিগ বস বাংলার বাড়ি থেকে। নন্দিনী, রাজবীর নাকি তনুশ্রী, আজ বিগ বসের ঘরে কার শেষ দিন হবে সেটাই দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে।


পারিবারিক ভিডিওয় কেন নেই দুর্নিবারের পরিবার প্রশ্ন উঠেছে সকলের মনে।

 

Tag: Entertainment | Durnibar Saha | Tollywood | Bong Guy | Big Boss Bangla

Leave a Reply