ফেব্রুয়ারি মাস থেকে ইরানের সঙ্গে তুমুল সংঘাতে রয়েছে আমেরিকা। তার প্রভাব সরাসরি গিয়ে পড়েছে জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে। এই যুদ্ধের প্রথমের দিকে ইরানের সুপ্রিম নেতা খামেনির মৃত্যু হয়। তাঁর পরিবারের বেশ কয়েকজনের মৃত্যু ছাড়াও ইরানের এক স্কুলে গিয়ে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। এদিকে, সদ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই যুদ্ধ সম্পর্কে এক চাঞ্চল্যকর বক্তব্য রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)।সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজের চলাচলে ব্যাপক ধাক্কা লেগেছে।
এক ভিডিয়োয় দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ‘ আমরা ইরানের সঙ্গে অনেকটা এগিয়েছি। আমরা যুদ্ধের আগে, যে পরিমাণ তেল তুলছিলাম, তার থেকে এখন অনেক বেশি তেল তুলছি। এটা কোনও যুদ্ধ নয়। যখন ৫ মাস ধরে কেউ আহত হননি, কেউ মারা যাননি, কিছু ঘটেনি, তখন সেটাকে যুদ্ধ বলা যায়না।’ উল্লেখ্য, শোনা যাচ্ছে, ইরানে নতুন করে হামলা শানাতে পারে আমেরিকা। ইতিমধ্যেই মার্কিন মুলুকে মিড টার্ম ভোটে লজ্জাজনকভাবে হেরেছে ট্রাম্পের দল রিপাবলিকান। তার নেপথ্যের একটি কারণ হিসাবে ইরান যুদ্ধকেই মনে করা হচ্ছে। সেই ভোট পর্ব মিটে যেতেই ট্রাম্পের তরফে আসে এই বার্তা। উল্লেখ্য, সেই ভোট পর্বের পরই হোয়াইট হাউসের চিফ অফ স্টাফের পদ থেকে সরানো হয়েছে, সুজান সামরাল ওয়াইলসকে। ওই পদে আনা হয়েছে হোয়াইট হাউসের ‘ডেপুটি চিফ অব স্টাফ ফর পলিসি’ এবং ‘হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা’ স্টিফেন মিলারকে।
ট্রাম্পকে খুনের চেষ্টায় গ্রেফতার ১
ট্রাম্পকে খুনের চেষ্টার অভিযোগে রনি ইয়র্ডরিক্স গুয়ানিপা চিরিনোস নামে এক যুবককে গ্রেফতার করল আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। সূত্রের দাবি, হোয়াইট হাউস চত্বরের কাছে এফ-১৫০ পিকআপ ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় সিক্রেট সার্ভিসের এক অফিসারের। সেটির সূত্র ধরেই ক্রিনোসকে জেরা করা শুরু হয়। চাঞ্চল্যকরভাবে ক্রিনোস দাবি করেছেন, মাথার মধ্যে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম, কে যেন বলে উঠল, যাও ট্রাম্পকে খুন করে এসো! এমনই দাবি করেছেন তদন্তকারীরা। ওই ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র মিলেছে বলে খবর।

হোয়াইট হাউসে দিওয়ালি উদযাপন, হনুমান চালিসা উপহার পেলেন ট্রাম্প
এদিকে, চিরাচরিত প্রথা মেনে আমেরিকার হোয়াইট হাউসে পালিত হয় দিওয়ালি উদযাপন। সেখানে উপস্থিত ছিলেন শেফ বিকাশ খান্না। সেই উদযাপনেই মার্কিন প্রেসিডেন্ট, হনুমান চালিসা উপহার পেয়েছেন।