দিওয়ালি পার্টিতে ঘনিষ্ঠ নীল-তৃণা

Spread the love

টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা (Neel-Trina)। দুজনকে ঘিরে গত কিছু মাস ধরেই বিচ্ছেদের গুঞ্জন চরম সীমায় পৌছেছে। তাঁরা দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এবং তাঁদের বৈবাহিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে— এমন নানা জল্পনায় যখন টলিপাড়া তোলপাড়, ঠিক তখনই শহরের এক দিওয়ালি পার্টিতে একসাথে ধরা দিয়ে সবাইকে রীতিমতো চমকে দিলেন এই তারকা জুটি।

উৎসবের আলোয় ঝলমলে সেই রাতের এক বিশেষ পার্টিতে নীল ও তৃণাকে একসাথে নাচতে এবং আনন্দ উপভোগ করতে দেখে কার্যত চোখ কপালে উঠেছে অনুরাগী থেকে শুরু করে সমগ্র নেটিজেনদের।

একসাথে দিওয়ালি পার্টি ও জমজমাট নাচ:

শহরের এক বিলাসবহুল দিওয়ালি পার্টিতে নীল ও তৃণাকে একসাথে সময় কাটাতে দেখা যায়। ডান্স ফ্লোরেও তুফান তুললেন তাঁরা। পার্টির লাউডেস্ট মিউজিকের তালে তালে দুজনে মেতে উঠেছিলেন উদ্দাম নাচে।

পার্টিতে নীলের পরনে ছিল কালো রঙের স্টাইলিশ এথনিক পোশাক এবং তৃণা সেজেছিলেন মনকাড়া ডিজাইনার পোশাকে। দীর্ঘ দিন ধরে যাাঁদের দূরত্ব নিয়ে নানা গুঞ্জন চলছিল, তাঁদের এমন প্রাণবন্ত রসায়ন দেখে উপস্থিত অতিথি এবং সোশাল মিডিয়ার দর্শকেরা রীতিমতো তাজ্জব হয়ে যান। পার্টিতে হাজির ছিলেন সাহেব-সুস্মিতা জুটিও।

বিয়ে ভাঙার গুঞ্জনে নতুন মোড়

গত কয়েক মাস ধরেই নীল ও তৃণার সম্পর্কে টানাপোড়েন এবং আলাদা থাকা নিয়ে নানা খবর সংবাদ শিরোনামে উঠে এসেছে। একাধিক ইভেন্ট বা সোশাল মিডিয়া পোস্টে তাঁদের একা দেখা যাওয়ায় বিচ্ছেদের খবর আরও জোরদার হয়েছিল।

Leave a Reply