হাসিনার পাসপোর্ট নিয়ে সরব তারেকের মন্ত্রী

Spread the love

 

Sheikh Hasina Passport Rejected:

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) আগেই ঘোষণা করেছিলেন যে, তিনি ডিসেম্বর মাসে ফিরবেন বাংলাদেশে। এবার শুরু করে দিলেন তার তোরজোড়। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বাংলাদেশের নতুন পাসপোর্টের (Sheikh Hasina Passport) জন্য আবেদন করেছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। তবে সেখবর প্রকাশ্যে আসতেই তারেক সরকারের দুই মন্ত্রীকে দেখা গেল সরব হতে।

হাসিনার পাসপোর্ট আবেদনের খবর উঠে আসতেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর (Sheikh Hasina Passport) পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনও যাচাই করতে পারিনি। বিদেশমন্ত্রক এবং আইনমন্ত্রক এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’ এর পরই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের সামনে মুখ খোলেন। হুমায়ুন কবির বলেন, ‘যিনি দেশ থেকে পালিয়েছেন তিনি কীসের দেশে আসতে চান! আসলে তো প্রক্রিয়া রয়েছে, প্রত্যর্পণ চুক্তি! উনি বলুন ভারতকে গিয়ে আমাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হস্তান্তন করুন।… উনি বলেন এইটা?’

এরপরই সাংবাদিকদের সামনে বেশ খানিকটা হেসে উঠতে দেখা যায় বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীকে। হাসির পর তিনি বলেন, ‘এগুলো হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া চোর, ডাকাত, টেররিস্ট, হাসিনা বলেন… হাসিনার পরিবার বলেন… আওয়ামি লিগের লোকেরা,.. পলাতক।’ হুমায়ুন কবির বলেন, ‘হাসিনা সাধারণ বাণিজ্যিক সফরকারী নন। তাঁর বিচার হয়ে গিয়েছে, তাঁর মৃত্যুদণ্ড হয়েছে। যে ভাগিয়া গেছে, সে কীভাবে ফিরে আসবে? ওঁর ফিরে আসার ইতিহাস নেই, ভাগার ইতিহাস আছে।.. তাঁর আসা দূরের কথা, হাস্যকর!’

Sheikh Hasina, Former Bangladeshi Prime Minister

Sheikh Hasina, Former Bangladeshi Prime Minister

 

এদিকে, দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য ই-মেইলে আবেদন করেছে। জানা গেছে, দিল্লির বাংলাদেশ মিশন থেকে ওই ই-মেইল বাংলাদেশ বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। এই আবেদন ঘিরে বাংলাদেশের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলছেন, যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার ওই আবেদনের ভিত্তিকে লিগ্যালি, ইথিক্যালি ও মোরালি দুর্বল। এরপর মুজিবকন্যা হাসিনা কোন পদক্ষেপ নিতে চলেছেন, তা নিয়ে তৈরি হচ্ছে জল্পনা।

 

 

Read More: World News
Follow Us on: YouTube

Leave a Reply