Cyclone Akvan Update:
ক্রমশ শক্তি বাড়িয়ে সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় (সাইক্লোন) আকবান। বঙ্গোপসাগরে ফুঁসে ওঠা এই ঘূর্ণিঝড় ওড়িশার উপকূলের দিকে ধেয়ে আসছে। শুক্রবার দুপুরে পুরীর কাছে আকবানের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। সাইক্লোনের জেরে একাধিক ট্রেন বাতিল হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, সাইক্লোন আকবানের সাম্প্রতিক তথ্য।
যে ঘূর্ণিঝড় নিয়ে এতো আলোচনা সেই সাইক্লোন ‘আকবান’ এর নামকরণ করেছে ইরান (Cyclone Akvan Update)। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের আওতায় ১৩ টি দেশের যে সমঝোতা রয়েছে, তার আওতায় থেকে ইরান এই ঝড়ের নামকরণ করেছে। পারস্যের লোককথা ও ঐতিহ্য অনুসারে, নামটি ‘আকবান দিভে’র সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। আকবান দিভ হলেন ফার্সি কবি ফেরদৌসীর লেখা মহাকাব্য ‘শাহনামা’য় বর্ণিত এক পৌরাণিক রাক্ষস-সদৃশ চরিত্র। সেইসব চিরায়ত কাহিনীতে ‘আকবান’ দিভ একজন ধূর্ত ও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত। অন্যদিকে, জোরাস্ট্রিয়ান ধর্মগ্রন্থে, আকা মানাহ-এর অনুবাদ করা হয় ‘দুষ্ট মন,’ ‘দুষ্ট উদ্দেশ্য,’ বা ‘দুষ্ট চিন্তা,’ যা একটি দানবীয় শক্তির প্রতিনিধিত্ব করে। উল্লেখ্য যে, সরকারি নামকরণের তালিকায় কোনো অনুবাদের উল্লেখ নেই।
এদিকে, জানা যাচ্ছে, ঝড়ের সর্বোচ্চ গতি ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে চলেছে। ঝড় শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোচ্ছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণ ওড়িশার উপকূলে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী অংশে গোপালপুরের পূর্ব দিক দিয়ে শুক্রবার দুপুর ১২টা নাগাদ তা স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে (Cyclone Akvan Update)। এদিকে, যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই ঝড় ঘিরে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল।
উল্লেখ্য, ১২৮৩৭ হাওড়া–পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের আজ ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টায় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল, তবে ট্রেনটি নির্ধারিত সময়ের পরিবর্তে ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে। এদিকে,আজ ১৯ নভেম্বর যাত্রা শুরু করার কথা ছিল, ১২৮৮১ শালিমার–পুরী এক্সপ্রেস এবং ১৮০১৭ ভঞ্জপুর–পুরী এক্সপ্রেসের। এই ২টি বাতিল করা হয়েছে। আগামিকাল ২০ নভেম্বর ২০২৬ সালে বাতিল রয়েছে, ১৮৪০১ বাংরিপোসি–পুরী এক্সপ্রেস,২২৮৯৫/২২৮৯৬ হাওড়া–পুরী–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস,৬৮৪৪১ জলেশ্বর–পুরী মেমু,৬৮১৮৫/৬৮১৮৬, ৬৮১৮৭/৬৮১৮৮ ও ৬৮১৮৯/৬৮১৯০ বালেশ্বর–গোপীনাথপুর নীলগিরি–বালেশ্বর মেমু।

Cyclone Akvan Update
Read More: National News | Technology | West Bengal
Follow Us on: YouTube