বিস্ফোরক কাহিনী শোনালেন ককরোচ পার্টির নেতা সৌরভ

Spread the love

CJP Saurav Das Latest Update: বিজেপি সমর্থকরাই নাকি বিজেপির প্রতি অসন্তোষ প্রকাশ করছেন বলে দাবি করলেন সৌরভ দাস। একটি পডকাস্টে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস দাবি করেছেন, তাঁর সঙ্গে অনেক বিজেপি সমর্থক দেখা করছেন, যাঁরা পদ্ম শিবিরের প্রতি উষ্মাপ্রকাশ করছেন। সেরকমই একজন বিজেপি সমর্থকের সঙ্গে একটি দোকানে দেখা হয়েছিল বলে দাবি করেন সিজেপি নেতা। তবে নির্দিষ্টভাবে কোনও বিজেপি সমর্থকের নাম করেননি সৌরভ।

আসলে একেএস পডকাস্টে সৌরভকে প্রশ্ন করা হয়েছিল যে বিজেপিকে যাঁরা ভোট দেন, তাঁরা কি ককরোচ পার্টিকে সমর্থন করছেন। সেটার জবাবে সৌরভ বলেন, ‘আমরা সেটাই হতে দেখেছি। আজ যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন আমার ক্ষেত্রে কতবার এমন হয়েছে যে মানুষ এসে আমায় প্রশংসা করে যাচ্ছে। শেষে তাঁরা আবার বলেন যে যদিও আমি বিজেপি সমর্থক ছিলাম। কিন্তু এখন আমি আর (বিজেপি সমর্থক) নই।’

‘আমি BJP-র সমর্থক, এমন বলেছেন’, দাবি CJP নেতা সৌরভের

সেই রেশ ধরে ‘একজন বিজেপি সমর্থকের’ ঘটনা শোনান সৌরভ। ওই পডকাস্টে ককরোচ পার্টির নেতা বলেন, ‘সম্প্রতি এরকম একটা ঘটনা ঘটেছে। দীপাবলির পার্টি ছিল। আমার বন্ধু সম্ভবত ফরেস্ট এসেনশিয়ালসে উপহার নিতে যাচ্ছিল। সেখানে একজন দাঁড়িয়ে ছিলেন। তিনি বললেন, আপনি সিজেপির লোক তো। আমি আপনার সঙ্গে ছবি তুলতে চাই। (সেইমতো) ফোটো তোলেন। তারপর উনি বলেন যে তিনি বিজেপির সমর্থক। কিন্তু ওরা অনেক কিছু করে ফেলছে। ওই লোকেরা অনেকটা সীমা অতিক্রম করে ফেলেছেন।’

‘যেখানে যাচ্ছি, সেখানে এরকম দেখছি’

ওই সাক্ষাৎকারের কথা আরও বর্ণনা করে ককরোচ জনতা পার্টির নেতা বলেন, ‘(উনি বলেন) এই যে লোকগুলো আছেন না, তাঁরা ফ্যানস সিটার্স। এই লোকেদেরও বিজেপির বিরোধিতায় যেতে দেখছি। আমি যেখানে যাচ্ছি, সেখানে এরকমই দেখছি।’

Leave a Reply