পুলিশ থেকে নানা সরকারি পদে চাকরির সুযোগ

Spread the love

আগামী জানুয়ারির মধ্যেই এসএসসি নিয়োগ শেষ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, জানুয়ারির মধ্যে দফায়-দফায় স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে।তবে জানুয়ারির মধ্যেই ধাপে-ধাপে নিয়োগ শেষ করে ফেলা হবে বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তারইমধ্যে আরও ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আবার সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বেকার যুবক-যুবতীদের কোনও আবেদন ফি দিতে হবে না। আজ থেকেই সেই নিয়ম কার্যকর হয়ে গেল। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আগামী মে পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।

 

SSC-র একাদশ-দ্বাদশ মেধাতালিকা! নবম-দশমের ইন্টারভিউ

এমনিতে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬,০০০ জনের চাকরি বাতিলের পরে নতুন করে এসএসসি নিয়োগ হচ্ছে। ইতিমধ্যে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের বাড়তি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সেই ইন্টারভিউ চলবে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে। তারপর হবে কাউন্সেলিং প্রক্রিয়া।

আবার সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে নবম-দশম শ্রেণির ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে। তারপর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়ে নিয়োগ দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। আর গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কয়েকদিন আগেই।

আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকের পরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বা পুলিশ রিক্টুরমেন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন দফতরে ১০,১৪৬ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসকের মাধ্যমে কয়েকজনকে চুক্তিভিত্তিক পদেও নিয়োগ করা হবে।

কোন দফতরে কতজনকে নিয়োগ করা হবে?

১) সবথেকে বেশি শূন্যপদ আছে স্বরাষ্ট্র দফতরে।

২) পুলিশ এবং ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে (ইএফআর) ৯,২৫০ জনকে নিয়োগ করা হবে। ইএফআর ১,০০০ জনকে নিয়োগের প্রস্তাব আছে। সাব-ইনস্পেক্টর পদে ৬৫০, কনস্টেবল পদে ৮,০০০ জনকে নিয়োগ করা হবে। রাইফেলম্যানে শূন্যপদের সংখ্যা ৬০০। অ্যান্টি-নারকোটিক্সে ৪৮ ও সাইবার ক্রাইমে ১৬০ জনকে নিয়োগ করা হবে।

৩) পঞ্চায়েত দফতরে ৬৩৮ জনকে নিয়োগ করা হবে। তাছাড়া নিয়োগ করা হবে পর্যটন দফতর, পুর ও নগরোন্নয়ন দফতরেও।

Leave a Reply