Allegation Against Pakistanis। লন্ডনে রেস্তোরাঁ বন্ধ করতে বাধ্য হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত

Spread the love

দেশের গণ্ডির বাইরে গিয়েও ভারতীয়দের হেনস্থার অভিযোগ উঠল পাকিস্তানিদের বিরুদ্ধে। ঘটনা লন্ডনের। সেখানে গত ১৬ বছর ধরে চলছিল ‘হামরাজ’ নামের রেস্তোরাঁ। লন্ডনের হ্যামারস্মিথে এই রেস্তোরাঁ সদ্য বন্ধ করতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেছেন, রেস্তোরাঁর মালিক তথা ভারতীয় বংশোদ্ভূত হরমন সিং কাপুর। আগামী মাসে বন্ধ হচ্ছে রেস্তোরাঁ। এই রেস্তোরাঁ বন্ধের নেপথ্যে একাধিক কারণ দিয়েছেন হরমন। তার মধ্যে অন্যতমটি হল, লন্ডনে অবস্থিত পাকিস্তানিদের বিরুদ্ধে রয়েছে একটি বড় অভিযোগ।

সদ্য এক্স পোস্টে হরমন দাবি করেছেন, তাঁর রেস্তোরাঁ তিনি আগামী মাসেই বন্দ করতে বাধ্য হচ্ছেন। কারণ, হিসাবে তিনি লিখছেন,’ ক্রমবর্ধমান খরচ, চলমান অনলাইন হয়রানি, পাকিস্তানিদের দ্বারা বারবার ঝামেলা এবং আক্রমণ এবং মেট্রোপলিটন (মেট্রোপলিটন) পুলিশের যথাযথ সহায়তার অভাব।’ আবেগের সুর সঙ্গে নিয়ে ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন,’১৬টি অবিস্মরণীয় বছর কাটানোর পর, আমি আগামী মাসে হ্যামারস্মিথের রঙরেজ রেস্তোরাঁ বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’

ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লেখেন,’এখন সময় এসেছে আমার নিজেকে সম্পূর্ণরূপে বিঘ্নিত না করে সক্রিয়তার জন্য উৎসর্গ করার। মৌলবাদীদের এটা মনে রাখা উচিত, আপনারা আমার ব্যবসা ব্যাহত করতে পারেন, কিন্তু আমার ইচ্ছাকে নয়। আমি এখন আরও শক্তিশালী হয়ে আপনাদেরই পিছনে আসছি, কোন বাধা ছাড়াই। বছরের পর বছর ধরে আমাদের সমর্থনকারী প্রতিটি প্রকৃত গ্রাহককে ধন্যবাদ। সর্বদা কৃতজ্ঞ।’

২০২৩ সালের মার্চ মাসে, কাপুর অভিযোগ করেন যে তার লন্ডনের রেস্তোরাঁটি খালিস্তানি হামলার শিকার হয়েছিল যখন তিনি টিকটকে খালিস্তানি আন্দোলনের সমালোচনা করেন এবং উগ্র প্রচারক এবং খাদুর সাহেবের সাংসদ অমৃতপাল সিংকে উপহাস করে ভিডিও পোস্ট করেছিলেন। একটি টিকটক ভিডিওতে, কাপুর বলেন, ‘আপনাদের কি মনে হয় আমি খালিস্তান চাই না? আমি এটা চাই। কিন্তু আপনারা যেভাবে এটা নিয়ে কাজ করছেন, সেরকম নয়। খালিস্তান মানেই বিশুদ্ধ। তোমরা এর নাম নষ্ট করছো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *