Bangladesh Cricket। নাজমুল-কাণ্ডে বাংলাদেশের ক্রিকেটারদের ‘ঠকাল’ বিসিবি? কী বলছেন ওপার বাংলার ‘কোয়াব’ সভাপতি?

Spread the love

বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট তারকা তামিম ইকবালের মন্তব্য ঘিরে সেদেশের ক্রিকেট বোর্ডের কর্তা নাজমুল ইসলাম, তামিমকে ‘ভারতের দালাল’ বলে কটাক্ষ করেন। এরপর থেকেই বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ ক্ষোভে ফেটে পড়ে। ক্রিকেটারদের তরফে নাজমুলের তরফে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। ক্রিকেটারদের ক্ষোভে থমকে যায় সেদেশের ‘বিপিএল’। এরপর যাবতীয় ঘটনাক্রমের পরে, নাজমুলকে ফের ক্রিকেট বোর্ডে বহাল তবিয়তে ফিরিয়ে নেয় ইউনুসের বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে এখন বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াবের বক্তব্য কী?

বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র এক খবর অনুসারে বর্তমানে নাজিমুল ইসলামের বাংলাদেশের ক্রিকেট বোর্ডে ফিরে আসার ঘটনাকে কোয়াবের সভাপতি মহম্মদ মিঠুন বলেন,’পুরো সমস্যা’ বোর্ডের। ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ মিঠুন বলেন,’ আমাদের দাবি আমরা জানিয়েছি। বোর্ড থেকে প্রতিশ্রুতি দিয়েছে। এখন বোর্ড সেটা রাখেনি।’ এরই সঙ্গে তিনি বলেন,’ এটা পুরো তাদের সমস্যা।’ ওই রিপোর্ট বলছে, ক্রিকেটারদের দাবির পর নাজমুলকে বোর্ডের পদ থেকে সরানো নিয়ে বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করলেও, তাঁদের পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এদিকে, তামিমকে ‘ভারতের দালাল’ বলা নাজমুল ক্ষমাও চাননি। তবে রিপোর্ট বলছে, বিসিবির মিডিয়া বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক তথ্য ঘিরে নাজমুলের বোর্ডে ফেরার ঘটনার নিশ্চয়তা আসে। সেখানে বিসিবির তরফে এক চেক হস্তান্তরের ছবিতে নাজমুলকে দেখা যায়। ছবিতে নাজমুলকে বিসিবির অর্থ কমিটির প্রধান হিসাবে তুলে ধরা হয়। ফলত, প্রশ্ন উঠছে, তাহলে কি নাজমুলকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের যাবতীয় দাবিকে নস্যাৎ করে দিল বিসিবি? শেষমেশ কি ঘরের ক্রিকেটারদের দাবিকে উড়িয়ে, প্রতিশ্রুতি দেওয়ার পরও নাজমুলকে বোর্ডে ফের নিয়োগ করে, বাংলাদেশেরই ক্রিকেটারদের ‘ঠকাল’ বিসিবি?

এদিকে, টি২০ বিশ্বকাপ থেকে ছাঁটাই হওয়ার পর বাংলাদেশ নিজের দেশের মাটিতে নিজেদের মধ্যে, ‘অদম্য বাংলাদেশ টি২০ কাপ’ খেলছে। ধূমকেতু, দুর্বার এবং দুরন্ত নামে তিনটি দল তৈরি করে বাংলাদেশ নিজের মাটিতে নিজেদের মধ্যেই খেলছে। আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুশীলন করবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ধূমকেতু এবং দুরন্ত। পরের দিন ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে মাঠে নামবে দুর্বার। ৭ ফেব্রুয়ারি দুরন্ত-র বিপক্ষে খেলবে টিম দুর্বার। এদিকে,৭ ফেব্রুয়ারি থেকে ভারত আয়োজিত টি২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে। বিশ্বক্রিকেটের এই মহারণে, এবার ভারত নামছে নিজেরে কাপকে ঘরেই রেখে দেওয়ার লক্ষ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *