আজ নবমবারের জন্য সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটের দিকে পুরো দেশের পাশাপাশি শেয়ার বাজারও তাকিয়ে আছে। এমনকী রবিবার হওয়া সত্ত্বেও আজ শেয়ার বাজার খোলা আছে। বাজেটের ঘোষণার উপরে নির্ভর করে শেয়ার বাজারের অভিমুখ কীরকম হবে। সেরকমভাবেই গত বছর বাজেট পেশের পর থেকে পাঁচটি সংস্থা ব্যাপক রিটার্ন দিয়েছে শেয়ার বাজারে। ১৫৫ টাকা থেকে প্রতিটি শেয়ারের দাম ৫,৫০০ টাকারও গণ্ডি পেরিয়ে গিয়েছে। এবারের সাধারণ বাজেটের আগে সেরকমই পাঁচটি সংস্থার (মাল্টিব্যাগার স্টক) বিষয়ে জেনে নিন।
২০২৫ সালের বাজেট থেকে সেরা ৫টি সংস্থা
১) মিডওয়েস্ট গোল্ড: বিএসইতে মিডওয়েস্ট গোল্ডের প্রতিটি শেয়ারের দাম ১৫৫ টাকা বেড়ে ৫,৫০৬ টাকায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ গতবারের বাজেটের সময় থেকে ৩,৪০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে মিডওয়েস্ট গোল্ড। আর এবারের বাজেটের আগে শেষ সেশনে পাঁচ শতাংশ উত্থান হয়েছে মাল্টিব্যাগার স্টকের। গত ছয় মাসে ওই সংস্থার শেয়ারের উত্থান হয়েছে ২৮৫ শতাংশের মতো। আর জানুয়ারিতে ১৫ শতাংশের বেশি চড়েছে মিডওয়েস্ট গোল্ডের দাম।
২) জিএইচভি ইনফ্রা প্রজেক্টস লিমিটেড: গত বছরের বাজেটের সময় প্রতিটি শেয়ারের দাম ছিল ২৮ টাকা। যা এখন ২২৯ টাকায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ লগ্নিকারীদের ৭০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে জিএইচভি ইনফ্রা প্রজেক্টস লিমিটেডের শেয়ার। গত বছর অগস্টে বিএসইতে রেকর্ড গড়ে ওই সংস্থার প্রতিটি শেয়ারের দাম ৩৬২.৪ টাকায় পৌঁছে গিয়েছিল।

৩) সিন্থটিকো ফয়েলস: গতবারের বাজেট থেকে শেয়ার বাজারে ঝড় তোলা আরও পরিকাঠামো সংক্রান্ত সংস্থা হল সিন্থটিকো ফয়েলস। এক বছরে ৭২৫ শতাংশের মতো রিটার্ন দিয়েছে। গতবার বাজেটের সময় প্রতিটি শেয়ারের দাম ছিল ২২৩ টাকা। আর সেটা ১,৮৩৯ টাকায় ঠেকেছে।
৪) হিন্দুস্তান কপার: গতবারের বাজেট থেকে হিন্দুস্তান কপারের ব্যালেন্স শিট চড়চড় করে বেড়ে গিয়েছে। গতবারের বাজেট থেকে শেয়ার বাজারে ১৮০ শতাংশ উত্থান হয়েছে হিন্দুস্তান কপারের। গতবারের বাজেটের সময় প্রতিটি শেয়ারের দাম ছিল ২৩৯ টাকা। যা এখন ৬৭৬ টাকায় পৌঁছে গিয়েছে। গত ছয় মাসে ১৭৫ শতাংশের বেশি উত্থান হয়েছে।
৫) এমসিএক্স: গতবারের বাজেট পেশের পর থেকে এবার বাজেটের মধ্যে ব্যাপক উত্থান হয়েছে। গত বছরের বাজেট থেকে লগ্নিকারীদের ১২০ শতাংশের মতো রিটার্ন দিয়েছে।